মাত্র 4,999 টাকা দামে লঞ্চ হল সস্তা ‘ইন্ডিয়ান’ স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে Xiaomi – Realme

ভারতের স্মার্টফোন কোম্পানি Karbonn Mobiles দেশে তাদের প্রোডাক্টের পরিধি বাড়ানোর জন্য নতুন Karbonn X21 স্মার্টফোন লঞ্চ করেছে। সাধারণত কোম্পানি খুব কম দামে‌ই স্মার্টফোন লঞ্চ করে থাকে। এবারও নিজেদের পরম্পরা বজায় রেখে কার্বন এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে Karbonn X21 পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মাত্র 4,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং মনে করা হচ্ছে ফোনটি মার্কেটে উপস্থিত শাওমি, রিয়েলমি, ওপ্পো, ভিভোর পাশাপাশি টেকনো, ইনফিনিক্স সহ সমস্ত চাইনিজ কোম্পানিকে যথেষ্ট চাপের মধ্যে ফেলবে।

Karbonn X21 এর দাম

ভারতের মার্কেটে Karbonn X21 ফোনটি অ্যান্ড্রয়েড গো এডিশনের সঙ্গে একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি যোগ করা হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ 128 জিবি পর্যন্ত বাড়ানো যায়। Karbonn X21 ফোনটি মাত্র 4,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি Midnight Blue এবং Aqua Green কালার ভেরিয়েন্টে সেল করা হচ্ছে।

Karbonn X21 এর স্পেসিফিকেশন

এই এন্ট্রি লেভেল ফোনটি নচলেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের চারদিকে বেজল রয়েছে এবং ওপরের দিকের বেজলে স্পীকারের সঙ্গে সেলফি ক‍্যামেরা ও ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। এক‌ইভাবে স্ক্রিনের নিচের দিকেও চ‌ওড়া চিন পার্ট আছে। এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.45 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 295 পিপিআই।

Karbonn X21 ফোনটি অ্যান্ড্রয়েড গো এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। অ্যান্ড্রয়েড গো এডিশন থাকার কারণে এই ফোনটি কম র‍্যাম ও স্টোরেজেও স্মুথ পারফরম্যান্স দেবে এবং এতে গুগল অ্যাপগুলির লাইট ভার্সন থাকায় কম ইন্টারনেট ও ব‍্যাটারি খরচ হবে। ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে UNISOC SC9863 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Karbonn X21 ফোনটিতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের এআই রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে। এই 4জি ডুয়েল সিম ফোনে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Karbonn X21 এ 3,000 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here