Vivo এই বছরের শুরুতে নিজের ‘ওয়াই সিরিজ’ এর বিস্তার করতে ইন্ডিয়ান মার্কেটে Vivo Y51A স্মার্টফোন লঞ্চ করেছিল যা কোম্পানির ওয়াই51 এরই আপগ্রেডেড মডেল। আবার এখন প্রায় 6 মাস পরে কোম্পানি ভিভো ওয়াই51এ এর নতুন আর ছোট র্যাম ভেরিয়েন্ট ইন্ডিয়ার টেক মঞ্চে লঞ্চ করল। ভিভো ওয়াই51এ এর নতুন আর পুরোনো র্যাম ভেরিয়েন্ট অনলাইন এবং অফলাইন বাজারে সেলের জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে। ফোনের র্যাম ছাড়া নতুন ভেরিয়েন্টে আর কিছু পার্থক্য নেই। আসুন আগে আপনাকে Y51A এর দাম আর স্পেসিফিকেশন্স জানাই।
Vivo Y51A এর দাম
Vivo Y51A এর 6GB RAM + 128GB ROM স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,990 টাকা। আবার ডিভাইসের 8GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টকে কোম্পানি 17,990 টাকায় লঞ্চ করেছিল। ফোনটিকে Titanium Sapphire আর Crystal Symphony কারারে কেনা যাবে।
Vivo Y51A এর ডিসপ্লে এবং ডিজাইন
Vivo Y51A এর ফিচার্স আর স্পেসিফিকেশন্স লুক দিয়ে শুরু করলে এই ফোনটি 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2408×1080 পিক্সেল রেজিউলেশনের 6.58 ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। ভিভো ওয়াই51এ কে কোম্পানির পক্ষ থেকে প্লাস্টিক বডিতে লঞ্চ করা হয়েছে যার স্ক্রিন রেজিউলেশন 163.86×75.32×8.38 মিমি আর ওজন 188 গ্রাম।
Vivo Y51A এর প্রসেসর
ভিভো ওয়াই51এ অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 11 লঞ্চ হয়েছে যা ফানটাচ ওএস 11 এর সাথে কাজ করে। এভাবেই প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া আছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 6জিবি/8জিবি র্যামের সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোন মেমরিকে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Vivo Y51A এর ক্যামেরা
Vivo Y51A কে ট্রিপল রিয়ার ক্যামেরাতে লঞ্চ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.79 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে এফ/2.2 অ্যাপার্চারের 8মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেওয়া আছে।
Vivo Y51A এর ব্যাটারী আর কানেক্টিভিটি অপশন
ভিভো ওয়াই51এ একটি রিয়াল ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। ব্লুটুথ, ওয়াইফাই আর ইউএসবি টাইপ-সি পোর্টের সাথেই ফোনে সিকিউরিটির জন্য যেখানে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 5,000 এমএএইচ এর ব্যাটারী সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










