Infinix নিয়ে এল 160W ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোন, মাত্র 10 মিনিটেই 100% চার্জ হয়ে যাবে ব‍্যাটারি

Transsion Holdings এর ব্র‍্যান্ড Infinix বিগত কয়েক বছর ধরে লো বাজেট এবং মিড রেঞ্জ ক‍্যাটাগরির স্মার্টফোন লঞ্চ করছে। তবে এবার কোম্পানি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2021 (MWC 2021) এর মঞ্চে দাঁড়িয়ে নতুন কনসেপ্ট ফোনের ওপর থেকে পর্দা সরিয়ে নিয়েছে। কোম্পানির Infinix Concept Phone 2021 ফোনটি অনেকটা Infinix ZeroX ফোনটির মতো দেখতে। ইনফিনিক্স 160 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোন একটি কনসেপ্ট স্মার্টফোন হিসেবে পেশ করেছে। তবে এই বছর এই ফোনটি মার্কেটে পেশ করার সম্ভাবনা খুব কম‌ই আছে।

ইনফিনিক্সের এই কনসেপ্ট ফোনটি সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। তবে এই ফোনের সবচেয়ে বড় ফিচার হল ফোনটির 160 ওয়াট ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 10 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

Infinix এর ফাস্ট চার্জিং টেকনোলজি

কোম্পানি তাদের এই লেটেস্ট ও অ্যাডভান্স চার্জিং টেকনোলজির নাম রেখেছে আল্ট্রা ফ্ল‍্যাশ চার্জ সিস্টেম এবং এতে 8সি ব‍্যাটারি ব‍্যবহার করা হয়। কোম্পানি জানিয়েছে এই ব‍্যাটারিতে 6C এর থেকে 18 শতাংশ কম রেজিস্টৈন্স পাওয়া যায়। এর সঙ্গে এতে সুপার চার্জ পাম্প দেওয়া হয়েছে যা ভোল্টেজকে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে ব‍্যাটারির ভোল্টেজে কনভার্ট করে। এই পাম্প 98.6 শতাংশ এফিসিয়েন্ট। ইনফিনিক্সের এই টেকনোলজি স্মার্টফোনে 160 ওয়াট ওয়‍্যার্ড ফাস্ট চার্জিঙের পাশাপাশি 50 ওয়াট ওয়‍্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Infinix Concept Phone 2021 এর বিশেষত্ব

কোম্পানির এই Infinix Concept Phone 2021 ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কার্ভ দেওয়া হয়েছে। ফোনের সাইড প‍্যানেলে মেটালের পাতলা ফ্রেম লক্ষণীয়। তবে এই ফ্রেমে কোনো বাটন নেই। এই কনসেপ্ট ফোনের ব‍্যাক প‍্যানেলে কোম্পানি রঙ পরিবর্তনশীল টেকনোলজি ব‍্যবহার করেছে। Infinix Concept Phone 2021 এ 20 টেম্পারেচার সেন্সর রয়েছে যা এই ফোনের উষ্ণতা 40° সেলসিয়াসের মধ্যে ধরে রাখে।

এই ফোনটির অন‍্যতম বড় বিশেষত্ব ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স। এই লেন্সের ব‍্যাস মাত্র 135mm এবং এটি 60x জুম সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে অবস্থিত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের বাকি দুটি সেন্সর সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফির জন্য পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। Infinix Concept Phone 2021 এর 160 ওয়াট চার্জিং অ্যাডাপ্টারে Gallium Nitrate (GaN) এবং Silicon Carbide (SiC) সেমি কন্ডাক্টার ব‍্যবহার করা হয়েছে। এই চার্জারের সাহায্যে শুধুমাত্র ফোন নয়, ল‍্যাপটপ‌ও চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here