6,000mAh Battery এর এই Xiaomi ফোন হল আরো সস্তা, দেখুন কত কমল দাম

Xiaomi সম্পর্কে শোনা যাচ্ছে যে কোম্পানি ভারতে নিজের রেডমি সেগ্মেন্টের বিস্তার করে Readmi 10 Series নিয়ে আসতে চলেছে। বিগত দিনে কোম্পানির একটি টুইটের পরে এই চর্চা আরো তীব্র হয়েছে। শাওমি অথচ এখনো পর্যন্ত সরাসরি রেডমি নোট 10 সিরিজের সম্পর্কে কিছু বলেনি কিন্তু আজকে খবর এসেছে যে শাওমি মার্কেটে থাকা Redmi 9 Power এর দাম কমিয়েছে। রেডমি 9 সিরিজের স্মার্টফোনের দাম কম করাও ইশারা করছে যে হয়তো খুব শীঘ্রই Xiaomi Redmi 10 সিরিজ ইন্ডিয়াতে এন্ট্রি নিতে পারে।

Xiaomi Redmi 9 Power এর দাম

রেডমি 9 পাওয়ার ইন্ডিয়াতে তিনটি ভেরিয়েন্টে বিক্রির জন্য উপলব্ধ যার মধ্যে 4GB RAM + 64GB Storage, 4GB RAM + 128GB Storage আর 6GB RAM + 128GB Storage আছে। শাওমি এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 500 টাকা কম করেছে। এই ভেরিয়েন্টটি আগে 10,999 টাকা দামে বিক্রি হত এখন থেকে এই ফোনটিকে 10,499 টাকায় কেনা যাবে। আবার অন‍্য ভেরিয়েন্টের কথা বলা হলে Redmi 9 Power এর 4জিবি + 128জিবি ভেরিয়েন্ট 11,999 টাকায় এবং 6জিবি + 128জিবি ভেরিয়েন্টকে 12,999 টাকায় কেনা যাবে।

Xiaomi Redmi 9 Power এর স্পেসিফিকেশন্স

রেডমি 9 পাওয়ারে 6.53 ইঞ্চির বড়ো ফুল‌এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে দেওয়া আছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড। এছাড়া রেডমি 9 পাওয়ারের ডিসপ্লে 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। Redmi 9 Power অ্যান্ড্রয়েড 10 আধারিত মিইউআই 12 এর সাথে কাজ করে। এভাবেই প্রসেসিং এর জন্য এই ফোনে 2.0 গীগাহার্টজ ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া আছে। আবার গ্রাফিক্সের জন্য রেডমি 9 পাওয়ার স্মার্টফোন অ্যাড্রিনো 610 জিপিইউ সাপোর্ট করে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বলা হলে রেডমি 9 পাওয়ারে কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এছাড়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। এভাবেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য রেডমি 9 পাওয়ার স্মার্টফোন 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 6,000 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here