Motorola এর আপকামিং Edge 20 লাইনআপ জলদিই মার্কেটে পদক্ষেপ করতে পারে। মোটোরোলা এজ 20 সিরিজ সম্পর্কে এর আগেও কিছু রিপোর্ট সামনে এসেছে। লেটেস্ট লিক রিপোর্টে মোটোরোলার এজ 20 সিরিজের স্মার্টফোন TENAA এর লিস্টিঙে স্পট করা গেছে। এই লিস্টিঙে মোটোরোলার দুটি স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন্স রিভিল হয়েছে। TENNA এর লিস্টিঙে মোটোরোলার দুটি স্মার্টফোন মডার্ন নাম্বার XT2143-1 আর XT2153-1 এর সাথে লিস্ট করা গেছে। আশা করা হচ্ছে যে মডার্ন নাম্বার XT2143-1 এর স্মার্টফোন Moto Edge 20 (Berlin 2021) আর XT2153-1 স্মার্টফোন Motorola Edge 20 Pro (Pstar) হতে পারে। এর আগে গত মাসে 3C সার্টিফিকেশনে মোটোরোলার মডার্ন নাম্বার XT2153-1 স্মার্টফোন স্পট করা গিয়েছিল।
Moto Edge 20 (XT2143-1): স্পেসিফিকেশন্স (লিক)
TENAA এর লিস্টিঙ থেকে জানা গেছে যে মোটোরোলার আপকামিং Edge 20 স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রেজিউলেশন 2400×1080 পিক্সেল হবে। এর সাথেই এতে বলা হয়েছে যে Edge 20 স্মার্টফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া যেতে পারে যার ফ্রিকোয়েন্সি 2.4GHz। মোটোরোলার এই ফোনটি তিনটি র্যাম ভেরিয়েন্ট 6GB, 8GB আর 12GB RAM এর অপশনে আসবে। এই ফোনটি Android 11 এ রান করবে। ব্যাটারীর কথা বললে এই ফোনে 3760mAh এর ব্যাটারী দেওয়া হবেৎ।
মোটোরোলার এই ফোনের সাইজ 163.5×76.2×7.1mm, আর ওজন 167 গ্রাম। মোটোরোলার এই ফোনটি গ্রিন, হোয়াইট, ব্ল্যাক, সিল্ভার, ব্লু আর গ্রে কালার অপশনে পেশ করা যেতে পারে। এর আগে লিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে মোটোরোলার এই স্মার্টফোন Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। এর সাথেই মোটোরোলার এই ফোনে 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও দেওয়া যেতে পারে।
Moto Edge 20 Pro (XT2153-1): স্পেসিফিকেশন্স (লিক)
Moto Edge 20 Pro স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে প্যানেল দেওয়া যেতে পারে, যার রেজিউলেশন 2400×1080 পিক্সেল। TENAA এর লিস্টিং থেকে জানা গেছে যে এই স্মার্টফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া যেতে পারে যার ফ্রিকোয়েন্সি 3.2GHz। মোটোরোলার এই ফোনও তিনটি র্যাম অপশন ― 6GB, 8GB আর 12GB RAM এ পেশ করা হবে। মোটোরোলার এই ফোনটি Android 11 এ কাজ করবে।
এর সাথেই Edge 20 Pro স্মার্টফোন গত মাসে 3C এর লিস্টিঙে স্পট করা হয়েছিল, যার থেকে জানা গিয়েছিল যে এই ফোনটি 4230mAh ব্যাটারী আর 33W ফাস্ট চার্জ সাপোর্টের সাথে পেশ করা যেতে পারে। মোটোরোলার এই স্মার্টফোনের সাইজ 163.3×76.1×7.9mm, আর ওজন 190grams। এর আগে লিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে এই ফোনটি Qualcomm Snapdragon 870 SoC, আর ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেধ করা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









