POCO সম্পর্কে কালই খবর এসেছিল যে কোম্পানির 23 জুলাই ইন্ডিয়াতে হতে চলা POCO F3 GT স্মার্টফোনের এন্ট্রির আগে নিজের ‘এম’ সিরিজের POCO M3 স্মার্টফোনের দাম 500 টাকা বাড়িয়ে দিয়েছে। এই মোবাইল ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 6GB RAM এর সাথে 64GB আর 128GB এর দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। কিন্তু আজকে এই সম্পর্কিত আরো একটি বড়ো খবর সামনে এসেছে যে কোম্পানি Poco M3 এর আরো একটি নতুন ভেরিয়েন্ট 4GB RAM + 64GB Storage এর সাথে লঞ্চ করেছে যা শুধুমাত্র 100,499 টাকা দামে বাজারে এন্ট্রি নিয়েছে।
POCO M3 ভেরিয়েন্ট এবং প্রাইস
পোকো এম3 এর নতুন ভেরিয়েন্টকে কোম্পানির পক্ষ থেকে 4 জিবি র্যাম আর 64 জিবি স্টোরেজে লঞ্চ করা হয়েছে যার দাম 10,499 টাকা। আবার অন্যদিকে বাজারে আগে থেকেই থাকা Poco M3 ভেরিয়েন্টের কথা বললে এই ফোনের 6 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের নতুন দাম 11,499 টাকা এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম বাড়ানোর পরে এখন 12,499 টাকায় কেনা যাবে। পোকো এম3 আপডেটেড ভেরিয়েন্ট এবং প্রাইসের সাথে শপিং সাইট ফ্লিপকার্টে উপলব্ধ হয়ে গেছে।
POCO M3 ফিচার্স এবং স্পেসিফিকেশন্স
পোকো এম3 স্মার্টফোনে 6.53 ইঞ্চির ফুলএইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz আর স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ। পোকোর এই ফোনকে কোয়ালকমের অক্টাকোর প্রসেসরের স্ন্যাপড্রাগন 662 এর সাথে পেশ করা হয়েছে। পোকো এই ফোনকে 6GB র্যামের সাথে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। POCO M3 কে Android 10 ওএস এ লঞ্চ করা হয়েছে যা মিইউআই 12 এর সাথে মিলে কাজ করে।
ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে POCO M3 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার প্রাইমারি ক্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের। এর সাথেই অন্য ক্যামেরা সেন্সরের কথা বললে এতে 2 মেগাপিক্সেলের ডেপ্থ আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। আবার সেল্ফির জন্য পোকোর স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। এর সাথেই POCO M3 স্মার্টফোনে 6,000mAh এর বড়ো ব্যাটারী দেওয়া আছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়াল 4G এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস আর ইউএসবি টটাইপ-সি পোর্টের সাপোর্ট দেওয়া আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










