Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোন Galaxy A22 ইন্ডিয়াতে হলো লঞ্চ, চিনি ব্র‍্যান্ডের সবচেয়ে বড়ো অসুবিধা

Samsung কিছু দিন আগেই ইন্টারন‍্যাশনাল টেক মার্কেটে নিজের ‘এ’ সিরিজে গ‍্যালাক্সি এ22 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই মোবাইল ফোনটি Samsung Galaxy A22 4G আর Samsung Galaxy A22 5G দুটি মডেলে এসেছিল। কোম্পানি বিগত দিনে এর মধ্যে‌র একটি মডেল গ‍্যালাক্সি এ22 4জি কে ভারতীয় বাজারে নিয়ে এসেছে আবার আজকে ইন্ডিয়াতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিওর বিস্তার করতে কোম্পানি গ‍্যালাক্সি এ22 5জি ফোনকেও ভারতে লঞ্চ করে দিয়েছে। Samsung Galaxy A22 5G ফোন ইন্ডিয়াতে স‍্যামসাং এর Cheapest 5G Phone হয়ে এসেছে।

Samsung Galaxy A22 5G ফোনের প্রাইস

স‍্যামসাং নিজের এই 5জি ফোনকে ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনের বেস ভেরিয়েন্ট যেখানে 6জিবি র‍্যামের সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে আবার বড়ো ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সাথে 128 জিবির‌ই মেমোরি দেওয়া আছে। Samsung Galaxy A22 5G এর 6GB + 128GB ভেরিয়েন্টকে ইন্ডিয়াতে 19,999 টাকা এবং 8GB + 128GB ভেরিয়েন্ট‌কে 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিকে স‍্যামসাং এর আধিকারিক ওয়েবসাইটের সাথেই রিটেইল স্টোর থেকেও কেনা যাবে এবং কোম্পানি এইচডি‌এফসি কার্ড ইউজার্সদের 1,500 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক‌ও দেবে।

Samsung Galaxy A22 5G ফোনের স্পেসিফিকেশন্স

স‍্যামসাং নিজের নতুন 5জি ফোন গ‍্যালাক্সি এ22 কে 1080 × 2408 পিক্সেল রেজিউলেশনের 6.6 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করেছে। এই স্ক্রিনটি টিএফটি প‍্যানেলে তৈরি যা কোম্পানি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লের নাম দিয়েছে। 16এম কালার ডেপ্থের সাথেই ফোনের ডিসপ্লে 90হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। Samsung Galaxy A22 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত ওয়ান‌ইউআই কোর 3.1 এ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সাথে 7এন‌এম টেকনিকে তৈরি MediaTek Dimensity 700 চিপসেট সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য এই নতুন স‍্যামসাং ফোন ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া আছে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য Samsung Galaxy A22 5G ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Samsung Galaxy A22 5G ফোনকে কোম্পানির পক্ষ থেকে ডুয়াল সিম সাপোর্ট দেওয়া হয়েছে যা 3.5মিমি জ‍্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার্স সাপোর্ট করে। সিকিউরিটির জন্য যেখানে ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া আছে আবার এর সাথেই এই ফোনে ফেস আনলক‌ও সাপোর্ট করে। এইভাবে‌ই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ22 5ঐই ফোনকে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যুক্ত করে বাজারে আনা হয়েছে যা 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here