শক্তিশালী Motorola Edge 20 এর সাথেই কোম্পানি করছে কম দামের Moto G Pure এর প্রস্তুতি, জলদি হবে লঞ্চ

Lenovo অধিকৃত Motorola কোম্পানি আগামী 17 আগস্ট ভারতে নিজের লেটেস্ট ‘এজ 20’ সিরিজ নিয়ে আসছে। গ্লোবাল মার্কেটে যেখানে Motorola Edge 20, Edge 20 Pro আর Edge 20 Lite লঞ্চ করা হয়েছিল, আবার ইন্ডিয়াতে Motorola Edge 20 আর Motorola Edge 20 Fusion নিয়ে আসা হবে। আবার অন‍্যদিকে মোটোরোলা ‘জি’ সিরিজের একটি নতুন মোবাইল ফোনের তথ্য ইন্টারনেটে সামনে এসেছে যেটিকে বাজারে Moto G Pure নামের সাথে লঞ্চ করা যেতে পারে।

Moto G Pure আসলে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই ফোনটি‌কে XT2163-4 মডেল নাম্বারের সাথে FCC,WiFi alliance আর REL Canada সার্টিফিকেশন সাইটেও লিস্ট করা হয়েছে। Motorola অথচ এখনো পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য দেয়নি কিন্তু এই সার্টিফিকেশনে সামনে এসেছে যে মোটো জি পিওর অ্যান্ড্রয়েড 11 আউট-অফ-দি-বক্স ওএস এ লঞ্চ করা হবে। আবার TUV certification এ জানা গেছে যে এই মোটোরোলা ফোনটিতে 10ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 4,000এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করবে।

Motorola Edge 20 Series ইন্ডিয়া লঞ্চ

Motorola Edge 20 আর Motorola Edge 20 Fusion ভারতে 17 আগস্ট লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই মোটোরোলা ফোনের প্রোডাক্ট পেজ‌ও বানানো হয়ে গেছে যার থেকে এটি পরিস্কার হয়ে গেছে যে মোটোরোলার আগামী স্মার্টফোন এই সাইটে সেলের জন্য উপলব্ধ হবে। বলে দিই যে ইন্টারন‍্যাশনাল মার্কেটে Motorola Edge 20 Lite নামে লঞ্চ হ‌ওয়া ফোন‌ই ইন্ডিয়াতে Motorola Edge 20 Fusion নামের সাথে আসবে।

Motorola Edge 20 Fusion এর দাম

গ্লোবাল মার্কেটে Motorola Edge 20 Lite কে একটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যা 8GB RAM আর 128GB Storage সাপোর্ট করে। এই ফোনটি ইন্ডিয়াতে Motorola Edge 20 Fusion নামের সাথে আসবে। ইউরোপিয়ান মার্কেটে এই ফোনটি‌কে €349.99 এ লঞ্চ করা হয়েছে আর এই দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 30.900 টাকা প্রায়। বিদেশি বাজারে এই মোটোরোলা ফোনকে Electric Graphite আর Lagoon Green কালারে আগস্ট মাসে কেনা যাবে। মোটোরোলা এজ 20 লাইটের ডিটেইলস জানার জন‍্য (এখানে ক্লিক করুন)

Motorola Edge 20 আর Edge 20 Pro ভেরিয়েন্ট এবং প্রাইস

মোটোরোলা এজ 20 কে কোম্পানির পক্ষ থেকে 8GB RAM আর 128GB Storage এ লঞ্চ করা হয়েছে যার দাম €499.99 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 44,000 টাকা প্রায়। এভাবেই মোটোরোলা এজ 20 প্রো কে 12GB RAM আর 256GB Storage এ বাজারে আনা হয়েছে এবং এই ফোনের দাম €699.99 অর্থাৎ 60,000 টাকা প্রায়।

motorola edge 20 Frosted Gray আর Frosted white কালারে এবং motorola edge 20 pro Midnight blue, Blue Vegan Leather আর Iridescent White কালারে এন্ট্রি নিয়েছে। মোটোরোলা এজ 20 আর মোটোরোলা এজ 20 প্রো এর ফিচার আর ফুল স্পেসিফিকেশন্স জানার জন্য (এখানে ক্লিক করুন)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here