লিথুআনিয়া নিজের নাগরিকদের বলেছে তারা যেন চাইনিজ কোম্পানি গুলির স্মার্টফোন ব্যবহার না করে। লিথুআনিয়ার রক্ষা মন্ত্রণালয় একটি বয়ান জারি করে তাদের নাগরিকদের বলেছে যে তারা যদি চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করে তাহলে অতি শীঘ্রই তারা যেন সেটি ফেলে দেয় আর নতুন চাইনিজ ফোনও যেন ব্যবহার না করে। লিথুআনিয়ার রক্ষা মন্ত্রণালয়ের এই পরামর্শ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সতর্কতার পরে দিয়েছে। সাইবার সিকিউরিটি সেন্টার বলেছে যে চাইনিজ কোম্পানি গুলির স্মার্টফোন নাগরিকদের উপরে গোয়েন্দাগিরি করছে।
লিথুআনিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বলেছে যে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi এর ফোনে সেন্সরশিপ টুল লাগানো আছে। এই ফোনটি কিছু শব্দকে সেন্সর করে। সিকিউরিটি সেন্টার বলেছে যে এইরকম সেন্সর Huawei এর স্মার্টফোনে দেখা গেছে। নিজেকে ঠিক প্রমাণ করতে শাওমি বলেছে যে তাদের স্মার্টফোনে কোনো রকমের সেন্সর টুল দেওয়া নেই। আবার হুয়াই বলেছে যে তারা নিজের ইউজারদের তথ্য অন্য কারো সাথে শেয়ার করে না।
লিথুআনিয়ার রক্ষা মন্ত্রী মার্গিরিস আবিউবিসিয়াস বলেছেন যে তারা জনগণের কাছে অনুরোধ করেছেন যাতে তারা চাইনিজ স্মার্টফোন কোম্পানি গুলির ফোন যেন আর না কেনে। এর সাথেই যারা চাইনিজ ফোন ব্যবহার করছে তারা যেন অতি শীঘ্রই সেই ফোনের ব্যবহার বন্ধ করে দেয়।
Xiaomi স্মার্টফোনে পাওয়া গেছে ত্রুটি
লিথুআনিয়ার সাইবার সিকিউরিটি সেন্টার জানিয়েছে যে তাদের পরীক্ষায় ধরা পড়েছে যে Mi 10R 5G স্মার্টফোন বহু শব্দ গ্রহণ করে না। এই সফ্টওয়্যার শব্দ গুরি ডিলিট করে দেয়। শাওমির ফোন যেই শব্দ গুলি গ্রহণ করে না তার মধ্যে ফ্রি তিব্বত, লং লিভ তাইবান ইন্ডিপেন্ডস, ডেমোক্রেসি মুভমেন্ট এর মতো শব্দ আছে। সিকিউরিটি সেন্টার জানিয়েছে যে এই ফোনটি এরকম মোট 449 শব্দ সেন্সার করে।
সিকিউরিটি সেন্টার এও বলেছে যে শাওমি ইউজারদের ডেটা সিঙ্গাপুরের সার্ভারেও পাঠায়। লিথুআনিয়ার লাগানো এই আরোপ সত্যি প্রমাণিত হলে শাওমি সহ বহু চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডের জন্য এটি দুংসংবাদ হবে। বিগত কয়েক বছর ধরে শাওমি গ্লোবাল মার্কেটে নিজের জায়গা মজবুত করেছে। লিথুআনিয়া সরকারের আরোপ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে শাওমির অবস্থা হুয়াইয়ের মতো হয়ে যাবে। কারন এটি শুধুমাত্র লিথুআনিয়া নয় বরং প্রত্যেক দেশের নাগরিকদের সুরক্ষার জন্য বিপদ হয়ে দাড়াতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










