ভারতে লঞ্চ করা হবে Xiaomi Redmi Note 11 স্মার্টফোন, কিন্তু নাম হবে Redmi Note 11T 5G

Xiaomi কিছু দিন আগেই নিজের হোম মার্কেট চিনে ‘রেডমি নোট 11’ সিরিজ পেশ করেছে। এই সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ হয়েছে যার মধ্যে Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro Plus আছে। বিগত দিনে এর মধ্যে থেকে রেডমি নোট 11 প্রো এবং নোট 11 প্রো প্লাস ভারতীয় সার্টিফিকেশন সাইট বিআইএসে দেখা গিয়েছিল, যার পরে চর্চা হচ্ছিল যে শাওমির এই ফোন দুটি ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। আবার এখন এই সিরিজ সম্পর্কিত নতুন তথ‍্য সামনে এসেছে যে রেডমি নোট 11 ভারতে Redmi Note 11T 5G নামে লঞ্চ হবে।

Redmi Note 11T 5G Phone সম্পর্কিত এই তথ্য আপাতত একটি লিকের মাধ্যমে‌ই সামনে এসেছে যেটি একজন বিদেশি টিপস্টার শেয়ার করেছে। সেই টিপস্টার বলেছেন যে রেডমি নোট 11 স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হবে কিন্তু এই ফোনটি‌র নাম ভারতে রেডমি নোট 11টি হবে। এছাড়া সিরিজের বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো প্লাস নামেই ভারতীয় বাজারে আসতে চলেছে এই খবর জানা গেছে।

Redmi Note 11 এর স্পেসিফিকেশন্স

Redmi Note 11 বা Redmi Note 11T 5G Phone যদি ভারতে সেইসব স্পেসিফিকেশন্স এবং ফিচারে‌র সাথেই আসে যা এই ফোনটি‌র চাইনিজ মডেলে দেওয়া হয়েছিল, তাহলে এই শাওমি ফোনটি ইন্ডিয়াতে 6.6 ইঞ্চি ডিসপ্লেতে হবে যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। অ্যান্ডয়েড 11 ওএস এবং মি‌ইউআইয়ের প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেকের 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের ডায়মনসিটি 810 চিপসেট দেখা যাবে।

Redmi Note 11T 5G Phone ফোটোগ্রাফির জন্য এল‌ইডি ফ্ল‍্যাশ‌ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার সাথে 8 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর‌ও আছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া আছে যা 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত। মজবুত বিল্ড কোয়ালিটি‌র সাথেই এই ফোনটিতে অসাধারণ লুক‌ও আছে।

Redmi Note 11 এর প্রাইস

চাইনিজ বাজারে এই ফোনটিকে চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল যার দাম 1199 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 14,000 টাকা। রেডমি নোট 11 এর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 1299 ইউয়ান দামে অর্থাৎ প্রায় 15,200 টাকা দামে লঞ্চ হয়েছিল। ফোনটি‌র সবচেয়ে বড়ো মডেল 8 জিবি র‍্যামের সাথে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিকে 1499 ইউয়ান (প্রায় 17,500 টাকা) এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিকে 1699 ইউয়ান (প্রায় 19,900 টাকা) দামে লঞ্চ হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here