Vivo কিছুদিন আগেই নিশ্চিত রূপে জানিয়েছে যে তারা নিজের ‘ভি’ সিরিজে Vivo V23e আগামী 23 নভেম্বরে টেক মঞ্চে পেশ করবে। এই ফোনটি কোম্পানি থাইল্যান্ডে লঞ্চ করবে। আবার এখন Vivo তার Y সিরিজের আরো একটি নতুন ফোন Vivo Y76 5G স্মার্টফোনের লঞ্চ 23 নভেম্বরে কন্ফর্ম জানিয়ে দিয়েছে। কোম্পানি এই নতুন 5G ফোনটিকে মালায়শিয়ার টেক মঞ্চে পেশ করবে। এই ফোনটির লঞ্চের আগেই Vivo এর Y সিরিজের ফোনটির ডিজাইন এবং সমস্ত স্পেসিফিকেশন্স টিজার পোস্টারের মাধ্যমে জানতে পারা গেছে। এর আগেও ভিভো ওয়াই76 5জি ফোনের স্পেসিফিকেশন্স অনলাইনে এসে গেছে।
Vivo Y76 5G স্মার্টফোনের লঞ্চ ডেট
আসলে Vivo Malaysia নিজের Facebook এর মাধ্যমে নতুন Vivo Y76 5G স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কোম্পানির জানানো তথ্য অনুযায়ী এই ফোনটিকে ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের মাধ্যমে 23 নভেম্বর 8.30pm MYT (ভারতীয় সময় অনুযায়ী বিকাল 5.30) সময়ে পেশ করা হবে। এই ইভেন্টের লাইভ স্ট্রিম Vivo Malaysia সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করবে। এই নতুন ভিভো ওয়াই76 5জি ফোনের সেল মালায়শিয়াতে Lazada এবং Shopee সাইটের মাধ্যমে শুরু করা হবে।
vivo Y76 5G renders & specs.
-6.58″, FHD+, LCD, 60Hz
-MediaTek Dimensity 700
-50MP Main + 2MP Bokeh + 2MP Macro
-16MP Front
-4100mAh, 44W FlashCharge
-8GB (+4GB extended RAM) + 128GB ROM
-Side FS, 3.5mm audio jack
-Android 11, Funtouch OS
-Cosmic Aurora & Midnight Space pic.twitter.com/LHKjzYG22A— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) November 18, 2021
ডিজাইন এবং স্পেসিফিকেশন্স
কোম্পানির জারি করা পোস্টারের মাধ্যমে ফোনটির ডিজাইন জানতে পারা গেছে। টিজার অনুযায়ী এই স্মার্টফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। পোস্টারে ফোনটিকে ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে। এছাড়া Vivo Y76 5G স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা যুক্ত হবে যে এটি নিশ্চিত, এর সাথে ফ্ল্যাশও থাকবে। ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। অন্যান্য স্পেসিফিকেশন্স অফিসিয়ালি এখনো জানা যায়নি।
লিক স্পেসিফিকেশন্স
কিছুদিন আগে টিপস্টার Sudhanshu Ambhore নিজের টুইটে ভিভো ওয়াই76 5জি ফোনের ফোটো এবং স্পেসিফিকেশন্স শেয়ার করেছিল। টিপস্টারের অনুযায়ী আগামী এই ফোনে 6.5-ইঞ্চির ফুল-এইচডি প্লাস LCD ডিসপ্লে দেওয়া হবে। ফোনটিতে মিডিয়াটেকের ডায়মনসিটি 700 প্রসেসর থাকবে এবং এর সাথেই 8 জিবি র্যাম (4 জিবি এক্সটেন্ডেড র্যাম) থাকবে এবং ফোনটির স্টোরেজ 128 জিবির হবে। এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা থাকবে।
ভিভো ওয়াই76 5জি ফোনটি Android 11 আধারিত FunTouch OS এ কাজ করবে। এই ফোনে 4,100 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে এবং এর সাথে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট পাওয়া যেতে পারে। দামের কথা বলা হলে Vivo Y76 স্মার্টফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিকে CNY 1,799 (প্রায় 20,800 টাকা) দামে পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









