TECNO কিছু দিন আগেই টেক মার্কেটে লো বাজেট স্মার্টফোন Tecno Pop 5C স্মার্টফোন পেশ করেছিল, এবং এই ফোনটি এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন্স যুক্ত ছিল। আবার এখন এই সিরিজের বিস্তার করে টেক্নো আরও একটি নতুন মোবাইল ফোন Tecno POP 5 LTE ফোনটিকে টেক মঞ্চে পেশ করেছে। টেক্নোর এই সস্তা মোবাইলটিকে কোম্পানি আপাতত ফিলিপিন্স এবং পাকিস্তানে লঞ্চ করেছে, যা আগামী দিনের বিশ্বের অন্যান্য বাজারে প্রবেশ করবে। এই আর্টিকেলের মাধ্যমে এই ফোনটির সম্পূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে।
Tecno POP 5 LTE এর স্পেসিফিকেশন্স
টেক্নো পপ 5 এলটিই একটি লো বাজেট এন্ট্রি লেভেল ডিভাইস যা পলিকার্বোনেট বডিতে তৈরি। এই ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যার তিনটি কোনা বেজলস যুক্ত এবং নীচের দিকে হাল্কা চওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। টেক্নোর এই ফোনটির স্ক্রিন 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ইন্টারন্যাশনাল মার্কেটে টেক্নোর এই মোবাইলটিকে Deep Sea Luster এবং Ice Blue কালারে লঞ্চ করা হয়েছে।
Tecno POP 5 LTE অ্যান্ড্রয়েড ওএসে লঞ্চ হয়েছে যা UNISOC SC9863 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে PowerVR GE8322 GPU দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনটিকে 2 জিবি র্যাম মেমোরিতে লঞ্চ করা হয়েছে যা 32 জিবি ইন্টারনাল স্টোরেজে সাপোর্ট করে। ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
টেক্নো পপ 5 এলটিই স্মার্টফোনটি ফোটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে এবং এর সাথেই 0.3 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরও দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য টেক্নোর এই মোবাইল ফোনটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট সাপোর্ট করে।
Tecno POP 5 LTE একটি ডুয়াল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য যেখানে এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে আবার এর সাথেই টেক্নোর এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য টেক্নো পপ 5 এলটিই স্মার্টফোনে 5,000 এমএএইচের বড়ো ব্যাটারী দেওয়া হয়েছে।
Tecno POP 5 LTE এর দাম
টেক্নো পপ 5 এলটিই স্মার্টফোনটিকে ফিলিপিন্সে ₱4,599 দামে লঞ্চ করা হয়েছে যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 6,800 টাকা। প্রতিবেশী দেশ পাকিস্তানে Tecno POP 5 LTE ফোনটিকে 15,000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 6,300 টাকা দামে লঞ্চ করা হয়েছে। টেক্নোর এই ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেটি এখনো জানা যায়নি কিন্তু ভারতে এই ফোনটির দাম প্রায় 6,000 টাকা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











