বেআইনিভাবে ভারতে আনা হচ্ছিল iPhone 13, ছাপা মেরে বাজেয়াপ্ত 42.86 কোটি টাকার 3646টি Apple মডেল

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের অন‍্যতম টেক কোম্পানি Apple এর নাম কোনো না কোনো কারণে শিরোনামে উঠে থাকে। ভালো হোক বা খারাপ অ্যাপেল সম্পর্কে সমালোচনা চলতেই থাকে। এবার এই ধরনের‌ই একটি খবর পাওয়া গেছে যেখানে সম্পূর্ণ ঘটনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে Apple iPhone 13। মুম্বাই এয়ারপোর্টে 3646টি আইফোন 13 মডেল বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর মোট দাম 42.86 কোটি টাকা বলে জানা গেছে। কিন্তু এর থেকেও আশ্চর্যজনক বিষয় হল ভারতে এই আইফোনগুলি Memory Card এর নাম করে আনা হচ্ছিল।

Memory Card এর নামে আনা হচ্ছিল Apple iPhone

কয়েক দিন আগে মালপত্র বোঝাই একটি কার্গো বিমান ভারতে আসে। কাস্টম বিভাগের চেকিঙের পর দেখা যায় এতে প্রচুর সংখ্যক Apple iPhone 13 স্মার্টফোন রয়েছে। অথচ সেই কনসাইনমেন্টের কাগজপত্র পড়ে দেখা যায় এতে আইফোনের বদলে memory cards থাকার কথা। এই কার্গোটি হংকং থেকে পাঠানো হয়েছে এবং মুম্বাই বিমানবন্দরই এটির গন্তব্য। হংকং থেকে পাঠানোর সময় মেমরি কার্ড বলা হয়েছিল, অথচ মুম্বাইয়ের চেকিঙের ফলে বাজেয়াপ্ত হয় আইফোন।

কনসাইনমেন্টের কাগজে উল্লিখিত জিনিস এবং এতে উপস্থিত জিনিসের গরমিল দেখে কাস্টম অফিসাররা বুঝে যান এতে বড়সড় কোনো গন্ডগোল রয়েছে। হংকং থেকে পাঠানো কাগজপত্র অনুযায়ী কনসাইনমেন্টে “মেমরি কার্ড” থাকার কথা এবং এর মোট মূল্য 80 টাকা বলে উল্লেখ করা হয়। অথচ কনসাইনমেন্টে মেমরি কার্ডের বদলে 42.86 কোটি টাকার Apple iPhone 13 পাওয়া যায়।

একটি ফোনের দাম প্রায় 1,80,000 টাকা

DRI অর্থাৎ Directorate of Revenue Intelligence এই বেআইনিভাবে দেশে আসা অ্যাপেল আইফোন 13 ফোনগুলি বাজেয়াপ্ত করে জানিয়েছে, ভারতে আইফোনের দামে 44 শতাংশ কাস্টম ডিউটি বসানো হয়। এর ফলে বেস ভেরিয়েন্টের দাম হয়ে যায় 70,000 টাকা এবং সবচেয়ে বড় মডেলের দাম 1 লক্ষ 80 হাজার টাকার ঘরে গিয়ে ঠেকে। কিন্তু স্মাগলাররা এই বড় মাত্রায় ট‍্যাক্স থেকে বাঁচার জন্য মেমরি কার্ডের নাম করে আইফোন 13 আনছিল। এরকম করে তারা সরকারের চোখে ধুলো দিয়ে কম দামে জিনিস এনে বেশি দামে বেচতে পারে। রিপোর্ট অনুযায়ী এই কনসাইনমেন্টে আইফোন 13 ছাড়াও ছিল Apple watch ও Google pixel 6 স্মার্টফোন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here