বিষ্ফোরকের মতো ব্লাস্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হল Poco M3 স্মার্টফোন

Mobile Blast এর খবর শুনতে পাওয়া তো এখন সাধারণ হয়ে গেছে। এই সব খবরের মাঝেই আর‌ও একবার একটি স্মার্টফোন ব্লাস্টের খবর সামনে এসেছে। এইবার Xiaomi এর ব্র‍্যান্ড Poco এর সস্তা স্মার্টফোন POCO M3 Blast (বিষ্ফোরকের মতো ফেটেছে) এর খবর সামনে এসেছে। এই ঘটনাটি জানতে পারার পরে পোকো ফোন ইউজারদের মাঝে আতঙ্কে‌র সৃষ্টি হয়েছে। কিন্তু এই ঘটনাটি সামনে আসার পরেই কোম্পানির বয়ান‌ও সামনে এসে গেছে। আসুন এই আর্টিকেলে কোম্পানির বয়ান এবং ফোনটির ব্লাস্টের সম্পূর্ণ ঘটনা জেনে নিই।

আসলে কিছুদিন আগে এক টুইটার ইউজার (@Mahesh08716488) একটি টুইট অরে এই ঘটনাটি জানিয়েছে। মহেশ টুইট করে লিখেছেন যে তার ভাইয়ের Poco M3 মোবাইল ব্লাস্ট হয়ে গেছে। এই টুইটে ফোনটির ব্লাস্টের ঘটনার সাথে জ্বলে যাওয়া Poco M3 এর একটি ফোটো‌ও শেয়ার করা হয়েছে। কিন্তু তিনি বলেননি যে কি কারনে Poco Mobile ফোনটিতে আগুন লেগেছিল।

আপাতত টুইটে জানানো হয়নি যে যার ফোনটি ব্লাস্ট হয়েছে তার কোনো ক্ষতি হয়েছে কিনা। ফোটোতে আপনি দেখতে পাবেন যে ফোনটির ব‍্যাক প‍্যানেল সম্পূর্ণ রূপে জ্বলে গেছে। কোম্পানির অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে এই টুইটের রিপ্লাই করে পোকো ইন্ডিয়া বলেছে যে গ্রাহকদের সুরক্ষা তাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তারা ঘটনা গুলি গম্ভীর‌তার সাথেই পর্যবেক্ষণ করে। কোম্পানির টিম এই ঘটনার পরীক্ষা করছে যাতে এই ঘটনাটির কারন জানা যায় এবং কোম্পানি খুব তারাতারি এই ঘটনার সমাধান করতে চাইছে।

এছাড়া কোম্পানি জানিয়েছে যে তাদের সমস্ত ডিভাইস কোয়ালিটি টেস্টের বহু লেভেল অতিক্রম করে মার্কেটে আসে। আর কোম্পানি তাদের ডিভাইসের কোয়ালিটি লো-লেভেলের করে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here