Apple এর সম্পর্কে শোনা যাচ্ছে যে কোম্পানি চলতি দিনে নিজের আপকামিং iPhone SE মডেলটি তৈরি করতে ব্যস্ত। অ্যাপেল কোম্পানি এই ফোনটিকে কম দামে লঞ্চ করতে চলেছে। তাইবানের রিসার্চ ফার্ম TrendForce এর অনুযায়ী অ্যাপেলের আপকামিং iPhone SE ফোনটিকে কোম্পানি মার্কেটে Apple iPhone SE 3 নামে 2022 এর দ্বিতীয় কোয়ার্টারে পেশ করতে পারে। রিসার্চ ফার্ম বলেছে অ্যাপেলের এই সস্তা স্মার্টফোনটি মার্চ মাসেও লঞ্চ হতে পারে। রিপোর্টে এও বলা হয়েছে যে আপকামিং সস্তা Apple iPhone SE 3 মিড রেঞ্জের স্মার্টফোন হবে যা 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে।
Apple iPhone SE 3
Apple নিজের আপকামিং প্রোডাক্ট সম্পর্কে বেশি তথ্য জানায় না। কিন্তু প্রত্যেক বছর অ্যাপেলের আপকামিং ডিভাইসের সম্পর্কে ভবিষ্যৎবানী শোনা যায়, যার থেকে এই ডিভাইস গুলির সম্পর্কে কিছু তথ্য জানা যায়। পপুলার Apple অ্যানালিস্ট মিঙ-চি কু বলেছেন যে আপকামিং iPhone SE 3 এর ডিজাইনে কোম্পানি কোনো বদল করেনি। iPhone SE 3 স্মার্টফোনে 4.7-ইঞ্চির রেটিনা HD ডিসপ্লে দেওয়া থাকতে পারে, যার মধ্যে Touch ID এর হোম বাটন দেওয়া থাকবে। অ্যাপেলের এই স্মার্টফোনটিকে A15 Bionic চিপসেটের সাথে পেশ করা হবে।
অন্যান্য কিছু রিপোর্টে বলা হয়েছে যে নতুন iPhone SE কোম্পানির iPhone 14 লাইনআপের Mini স্মার্টফোনকে রিপ্লেস করবে। অ্যাপেল সর্বপ্রথম iPhone 12 লাইনআপে Mini লঞ্চ করেছিল। এরপরে কোম্পানি এখন iPhone 13 Mini ও লঞ্চ করেছে। Apple এর সম্পর্কে শোনা যাচ্ছে যে তারা আগামী বছরে Mini সেগ্মেন্টটিকে তুলে নিতে পারে। অ্যাপেলের iPhone Mini মডেলটি গ্রাহকদের মাঝে বেশি জনপ্রিয় হয়নি।
Apple iPhone SE দ্বিতীয় জেনারেশান এখন মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হয়ে গেছে। এই স্মার্টফোনটিকে কোম্পানি এই বছর এপ্রিল মাসে লঞ্চ করেছিল। এই iPhone টিকে অ্যাপেলের A13 Bionic চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এই চিপসেটটিকে সর্বপ্রথম iPhone 11 এবং iPhone 11 Pro স্মার্টফোনের সাথে পেশ করা হয়েছে। iPhone SE 2 স্মার্টফোনে 12MP f/1.8 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অ্যাপেলের এই ফোনটিকে IP67 রেটিঙের সাথে পেশ করা হয়েছে যা iOS 15 অপারেটিং সিস্টেমে রান করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









