দিল্লিকে পেছনে ফেলে এই রাজ‍্যে‌র মানুষ সবচেয়ে বেশি কিনেছে Electric Vehicle

পেট্রোল এবং ডিজেলের ক্রমশ বৃদ্ধি দামে চিন্তিত গ্রাহকরা এখন ধীরে-ধীরে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। ইন্ডিয়াতে এখন 870,141 ইলেকট্রিক ভেহিকেল রেজিস্টার্ড আছে, এই সংখ‍্যাটি দেখেই বোঝা যাচ্ছে যে গ্রাহকরা ইলেকট্রিক ভেহিকেলে‌র প্রতি আকৃষ্ট হচ্ছে। এই তথ্যটি কেন্দ্রীয় মন্ত্রী Nithin Gadkari Latest একটি প্রশ্নের লিখিত জবাব দিয়ে জানিয়েছেন। আবার এই তথ্যের মাধ্যমে এও জানা গেছে যে রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকেলে‌র ক্ষেত্রে দিল্লি নয় বরং প্রথম স্থানে উত্তর প্রদেশ আছে। এই সময়ে সবচেয়ে বেশি 2,55,700 ইলেকট্রিক ভেহিকেল উত্তর প্রদেশে রেজিস্টার্ড আছে। আসুন এই আর্টিকেলের মাধ্যমে দিল্লি এবং অন‍্যান‍্য রাজ‍্যের রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত তথ্য জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 6,000mAh Battery সহ লো-বাজেটে লঞ্চ হল 4GB RAM এর স্মার্টফোন

দ্বিতীয় স্থানে দিল্লি

মিডিয়া রিপোর্ট অনুযায়ী মোদি সরকারে কেন্দ্রীয় মন্ত্রী গাডকাড়ির শেয়ার করা ডেটা অনুযায়ী রাজ‍্য এবং কেন্দ্র শাসিত প্রদেশে রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকেলে‌র তুলনায় দিল্লি দ্বিতীয় স্থানে এবং কর্নাটক তৃতীয় স্থানে আছে। দিল্লিতে মোট রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকেলে‌র সংখ্যা 125,347।আবার কর্নাটকে মোট 72,544 টি ইলেকট্রিক ভেহিকেল রেজিস্টার্ড হয়েছে। এরপরে অন‍্যানর শহরের কথা বলা হলে বিহার এবং মহারাষ্ট্র যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে। এই সময়ে বিহারে 58,014 ইলেকট্রিক ভেহিকেল এবং মহারাষ্ট্রে 52,506 রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকেল আছে।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া সাবসিডি

ইলেকট্রিক ভেহিকেল কিনলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে FAME II (ফাস্টার অ্যাডাপশান এন্ড ম‍্যানুফ‍্যাকচারিং ইলেকট্রিক ভেহিকেল পলিসি) অনুযায়ী ক্রেতারা সাবসিডি পাবে। কেন্দ্র সরকার 1.50 লাখ টাকা পর্যন্ত দামের টু-হুইলারে প্রায় 30,000 টাকা সাবসিডি এবং 15 লাখ টাকা পর্যন্ত দামের 4 হুইলারে 1.5 লাখ টাকার সাবসিডি দিচ্ছে। কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া এই ছাড় 10 লাখ 2 হুইলার এবং 55 হাজার 4 হুইলারে পাওয়া যাবে।

আরও পড়ুন: 64MP Rear এবং 20MP Selfie Camera সহ লঞ্চ হল Xiaomi 11 Youth Vitality Edition, দেখে নিন ফুল স্পেসিফিকেশন

রাজ‍্য সরকার ইলেকট্রিক কার এবং এস‌ইউবি‌তেও নিজের ইভি পলিসি অনুযায়ী সাবসিডি অফার করছে। কিন্তু রাজ‍্য সরকারের পক্ষ থেকে দেওয়া এই ছাড়টি শুধুমাত্র কিছু গাড়ির শুরুতেই পাওয়া যাবে। কিছু রাজ‍্যে এই ছাড় শুধুমাত্র প্রথম দশ হাজার গাড়িতেই দেওয়া হচ্ছে। এই সাবসিডি শুধুমাত্র 15 লাখ টাকা পর্যন্ত দামের গাড়িতেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ Tata Tigor EV Ziptron এবং Tata Nexon EV গাড়িতেই রাজ‍্য সরকারের পক্ষ থেকে ছাড় পাওয়া যাবে। আবার MG ZS EV এবং Hyundai Kona Electric এর মতো দামি গাড়িতে ছাড় পাওয়া যাবে না।

4 হুইলার ইলেকট্রিক ভেহিকেলে সর্বাধিক ছাড় দেওয়া রাজ‍্যের কথা বলা হলে এই লিস্টে মহারাষ্ট্র সর্বপ্রথম স্থানে। এই রাজ‍্যে 5,000 টাকা প্রতি kWh এর ছাড় পাওয়া যাচ্ছে যা অধিকতম 1.50 লাখ টাকা। আবার সূচনা অফার হিসেবে মহারাষ্ট্র সরকার 1 লাখ টাকা পর্যন্ত ইন্সেন্টিভ অফার করছে। অর্থাৎ মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে পাওয়া মোট সাবসিডি 2.50 লাখ টাকা। কিন্তু এই অফারটি শুধুমাত্র প্রথম 1,000 ক্রেতাদের জন্য।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here