আমরা সবাই জানি এই মুহূর্তে টেলিকম জগতে উথাল পাথাল চলছে। এরই মাঝে Vodafone Idea (Vi) নিজের গ্রাহকদের উপহার দিয়ে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে। এই প্ল্যান গুলিকে কোম্পানি নিজের ওয়েবসাইট সহ অ্যাপেও লিস্টেড করে দিয়েছে। Vi এর পেশ করা নতুন প্রিপেইড প্ল্যান গুলির দাম 155 টাকা থেকে শুরু। Vi 155 টাকা, 239 টাকা এবং 666 টাকার রিচার্জ প্ল্যান পেশ করেছে। আসুন এই প্ল্যান গুলির সম্পর্কে সম্পূর্ণ জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 10.5 ইঞ্চির বড় ডিসপ্লে এবং 7,040mAh Battery সহ লঞ্চ হল শক্তিশালী Samsung Galaxy Tab A8
Vi এর 155 টাকার প্ল্যান
ভোডাফোন-আইডিয়ার নতুন এই প্রিপেইড প্ল্যানটির সম্পর্কে বলা হলে এই রিচার্জে ইউজাররা 24 দিনের ভ্যালিডিটি সহ সারা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাবে। আবার এই রিচার্জে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোম্পানি 1 জিবি ডেটা দেবে, যার ব্যবহার 24 দিন পর্যন্ত করা যাবে। এছাড়া এই প্ল্যানটিতে শুধুমাত্র এসএমএস বেনিফিট পাওয়া যাবে না।
Vi এর 239 টাকার রিচার্জ প্ল্যান
ভিআইয়ের এই প্ল্যানটিতে 24 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথেই কোম্পানি এই রিচার্জে সারা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধাও দিচ্ছে। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 100 ফ্রি এসএমএসও পাওয়া যাবে।
আরও পড়ুন: এখন সস্তা ফোনও চলবে আরও দ্রুত, লঞ্চ হল Android 12 (Go Edition)
Vi এর 666 টাকার প্ল্যান
এই লিস্টের এই রিচার্জটি কোম্পানির সবচেয়ে বড়ো প্ল্যান, যার ভ্যালিডিটি 77 দিন। ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিঙের সুবিধা পাওয়া যাবে। এর সাথেই ইন্টারনেটের ব্যবহার করার জন্য কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন এই প্ল্যানে 1.5 জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানটির বিশেষত্ব হল এই রিচার্জে বিন্জ অল নাইট এবং উইকেন্ড ডেটা রোল-ওভারের সুবিধা পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










