বর্তমানে স্মার্টফোন কোম্পানি iQOO তাদের আপকামিং iQOO 9 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে। এই সিরিজে কোম্পানি দুটি স্মার্টফোন লঞ্চ করবে। এই আগামী ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের ঠিক আগেই কোম্পানি তাদের বর্তমান ফ্ল্যাগশিপ iQOO 7 ফোনটির দাম কমিয়ে দিয়েছে। শপিং সাইট আমাজনে iQOO Quest Days সেল উপলক্ষে iQOO স্মার্টফোনের দামে দুর্দান্ত অফারের পাশাপাশি আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। আগামী 8 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। এই সেল উপলক্ষে কোম্পানি তাদের গ্ৰাহকদের ডিসকাউন্ট, নো কস্ট ইএমআই ও 3,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। এছাড়াও গ্ৰাহকদের iQOO ফোনের দামে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP ডুয়াল সেলফি ক্যামেরাসহ Vivo V23 Pro 5G, এতে আছে 16GB RAM এর ক্ষমতা
ভারতে কম হল iQOO 7 এর দাম
আইকু ভারতে তাদের iQOO 7 ফোনটির দাম কমিয়ে দিয়েছে। ভারতের মার্কেটে ফোনটি 29,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা এখন থেকে 27,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে iQOO Quest Days চলাকালীন পুরোনো ফোনের জন্য 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস অফার করা হচ্ছে। এছাড়াও নয় মাস পর্যন্ত নো কস্ট ইএমআইয়ের মধ্য দিয়েও এই ফোনটি কেনা যাবে।
iQOO 7 Legend এর দামে 3000 টাকা ছাড়
কোম্পানির এই সিরিজেরই আরেকটি স্মার্টফোন iQOO 7 Legend ফোনটি শুধুমাত্র সেল চলাকালীন সস্তায় কেনা যাবে। সেল উপলক্ষে এই ফোনের দামে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপাতত ফোনটি সেল চলাকালীন মাত্র 36,990 টাকা দামে কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে ফোনটির দামে 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। এই ফোনটির ক্ষেত্রে 12 মাসের নো কস্ট ইএমআইয়ের সুবিধা পাওয়া যাবে।
iQOO Z3 ও Z5 এর দামেও পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট
আমাজনের এই সেলে iQOO Z3 ও Z5 এর দামে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। ডিসকাউন্ট দিয়ে ফোনদুটি যথাক্রমে 15,990 টাকা ও 21,990 টাকা প্রাথমিক দামে কেনা যাবে। এছাড়াও কোম্পানি তাদের Z5 ফোনটির দামে 3,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









