Xiaomi অনলাইন প্ল্যাটফর্ম আমাজনে Xiaomi Flagship Days সেল অফার পেশ করেছে। এই সেল চলাকালীন কোম্পানি Xiaomi 11 সিরিজের স্মার্টফোনে ডিসকাউন্ট অফার পেশ করেছে। Xiaomi এর সেলের সময় কোম্পানি Xiaomi 11 Lite NE 5G, Xiaomi Mi 11X এবং Xiaomi Mi 11X স্মার্টফোনে 8,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার দিচ্ছে। আমাজন সহ এই অফারটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Mi.com এও উপলব্ধ। এর সাথেই Xiaomi নিজের অফিসিয়াল ওয়েবসাইটে Mi কূপনের মাধ্যমে 500 টাকার এডিশনাল ডিসকাউন্টও প্রদান করছে। এই আর্টিকেলে Xiaomi 11 সিরিজের স্মার্টফোনের ডিসকাউন্ট সম্পর্কে ডিটেইল তথ্য প্রদান করা হবে।
Xiaomi 11 Lite NE 5G Deal
Xiaomi আমাজন অথবা mi.com এর মাধ্যমে 23,999 টাকার অধিক শপিং করলে 2,000 টাকার ইন্সট্যান্ট ডিসকাউন্ট প্রদান করছে। এর সাথেই Citi Bank এর কার্ডে Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনে 1,250 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার শাওমি এক্সচেঞ্জ বোনাস হিসেবে 5,000 টাকার বোনাস পাওয়া যাবে। কিন্তু এই ফোনে 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে না। শাওমির এই ফোনটির দাম 23,999 টাকার থেকে কম।
আবার যদি আপনি mi.com থেকে এই ফোনটিকে কেনেন তাহলে এই ফোনে 3,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Mi কূপনের মাধ্যমে 500 টাকার ডিসকাউন্টও পাওয়া যাবে। Xiaomi 11 Lite NE স্মার্টফোনটিকে এখন 21,499 টাকায় কেনা যাবে।
Mi 11X Deal
Mi 11X স্মার্টফোনটিকে আমাজন থেকে 22,999 টাকা দামে কেনা যাবে। এই ফোনটিতে 5,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফারটি আমাজন সহ mi.com এও পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফার ছাড়াও Citi Bank এর ক্রেডিট কার্ডে ইএমআইয়ে 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার Citi Bank এর ক্রেডিট এবং ডেভিড কার্ডে ফুল পেমেন্ট করলে 1,500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। Citi Bank এর কার্ডের অফারটি আমাজন এবং mi.com দুটি প্ল্যাটফর্মেই উপলব্ধ। কিন্তু এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফারের সুবিধা একসাথে পাওয়া যাবে না। Xiaomi নিজের ওয়েবসাইটে 500 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট অফার করছে।
Mi 11X Pro Deal
Mi 11X Pro স্মার্টফোনটিকে এখনো পর্যন্তের সবচেয়ে কম দাম 31,999 টাকা দামে কেনার সুবর্ণ সুযোগ পাওয়া যাচ্ছে। এই ফোনটিতেও 2,000 টাকার ইন্সট্যান্ট ডিসকাউন্ট উপলব্ধ। Mi 11X Pro স্মার্টফোনে 3,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার শাওমির ওয়েবসাইটে 500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Citi Bank এর ক্রেডিট কার্ডে 2,500 টাকার ডিসকাউন্ট (EMI ট্রান্সজেকশান) পাওয়া যাচ্ছে। আবার Citi Bank ক্রেডিট কার্ড এবং ডেভিড কার্ডে ফুল পেমেন্ট করলে 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












