চীনের টেক কোম্পানি Xiaomi বর্তমানে খুব একটা ভালো অবস্থায় নেই। তার কারণ এটা মোটেও নয় যে ভারতের মার্কেটের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ডের মোবাইল ফোন ফ্লপ হতে শুরু করেছে। তবে অন্য বেশ কিছু কারণে শাওমির অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল শাওমি তাদের একটি এলসিডি স্ক্রিনের স্মার্টফোনকে স্যামসাঙের এমোলেড ডিসপ্লেযুক্ত ফোন বলে সেল করছিল এবং এর ফলে কোম্পানিকে জরিমানাও করা হয়। Xiaomi India এর জন্য এই মুহুর্তে দাঁড়িয়ে সবচেয়ে খারাপ খবর হল কোম্পানির নামে ভারত সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রির পক্ষ থেকে 653 কোটি টাকা ট্যাক্স চুরির অভিযোগ আনা হয়েছে।
Xiaomi India এর বিরুদ্ধে ট্যাক্স চুরির অভিযোগ
ভারত সরকারের ফাইন্যান্স মিনিস্টির পক্ষ থেকে শাওমি ইন্ডিয়ার নামে 653 কোটি টাকার ট্যাক্স চুরির অভিযোগ এনে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোম্পানির নামে show cause notice জারি করেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অর্থাৎ Xiaomi India কাস্টম ডিউটিতে কারচুপি বলে দাবি করা হয়েছে এবং গত তিন বছরে কোম্পানি প্রায় 653 কোটিরও বেশি টাকার কাস্টম ডিউটি বাঁচিয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী 2017 সালের এপ্রিল মাস থেকে 2020 সালের জুলাই মাস পর্যন্ত শাওমি ইন্ডিয়া তাদের প্রোডাক্ট ইমপোর্ট আন্ডার ভ্যালুয়েশন করেছে। সহজ কথায় বললে, কোম্পানি স্মার্টফোন ও অন্যান্য প্রোডাক্ট তৈরির জন্য যেসব পার্টস অন্য দেশ থেকে ইমপোর্ট করিয়েছে সেগুলির দাম কোম্পানি আসল দামের থেকে অনেক কম দেখিয়েছে। জিনিসের দাম কম বলে কোম্পানি সেগুলির ওপর ধার্য কাস্টম ডিউটি কমিয়ে দেশের আয়কর বিভাগের 653 কোটি টাকার ক্ষতি করিয়েছে।
শাওমি অফিসে ছাপা
এই ট্যাক্স চুরির অপরাধে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অর্থাৎ DRI এর পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং শাওমি ইন্ডিয়াকে তিনটি শো কজ নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে। DRI কর্তৃক বিভিন্ন শহরে অবস্থিত শাওমির বেশ কিছু অফিসে খানা তল্লাশি চালিয়ে অনেক অসংগতিপূর্ণ ডকুমেন্ট পাওয়া গেছে। রিপোর্ট থেকে জানা গেছে এইসব ডকুমেন্ট সরাসরি শাওমি মোবাইল সফটওয়্যার বেজিঙের সঙ্গে জড়িত যা রয়্যালটি এবং রাজস্ব সংক্রান্ত গোলযোগের আভাস দিচ্ছে। Xiaomi India এর বিরুদ্ধে কাস্টম অ্যাক্ট, 1962 এর 14 নং ধারা এবং কাস্টম ভ্যালুয়েশন নিয়ম 2007 উলঙ্ঘন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









