50MP Camera, 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh এর ব‍্যাটারি এবং 11GB RAM পাওয়ার সহ লঞ্চ হলো Realme 9i স্মার্টফোন

Realme আজকে টেক মঞ্চে নিজের ‘রিয়েলমি 9 সিরিজে’ আর‌ও একটি নতুন মোবাইল Realme 9i স্মার্টফোন লঞ্চ করেছে। এই রিয়েলমি ফোনটিকে কোম্পানি আপাতত ভিয়েতনামে পেশ করা হয়েছে, যা আগামী দিনে ইন্ডিয়া সহ বিশ্বের অন‍্যান‍্য বাজারেও পেশ করা হবে। রিয়েলমি 9আই স্মার্টফোনটি Snapdragon 680 চিপসেট, 6GB RAM, 50MP Camera এবং 33W fast Charging যুক্ত 5,000mAh battery সাপোর্ট করে। এই আর্টিকেলে Realme 9i স্মার্টফোনে‌র প্রাইস, ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পূর্ণ ডিটেইল দেওয়া হয়েছে।

Realme 9i এর স্পেসিফিকেশন

রিয়েলমি 9আই স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং ফিচারের কথা বলা হলে এই মোবাইল ফোনটিকে 6.6-ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে‌টি পাঞ্চহোল ডিজাইন সহ আইপিএস এলসিডি প‍্যানেলে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য যেখানে রিয়েলমির এই ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হ‌ওয়ার সাথে রিয়েলমি ইউআই 2.0 এর সাথে কাজ করে। আবার প্রসেসিঙের জন্য রিয়েলমি‌র এই ফোনে 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হয়েছে। Realme 9i স্মার্টফোনটি 6 র‍্যামের সাথছ লঞ্চ হয়েছে এবং ফোনটি 5 জিবির অ্যাডিশনাল ভার্চুয়াল র‍্যাম‌ও সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজনে রিয়েলমি‌র এই ফোনটি 11 জিবির পারফরম্যান্স দিতে সক্ষম। এই ফোনটি‌তে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফি সেগ-মেন্টের কথা বলা হলে রিয়েলমি 9আই স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এইভাবেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক এন্ড হোয়াইট সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য রিয়েলমি‌র এই ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Realme 9i এর প্রাইস

রিয়েলমি‌ 9 আই স্মার্টফোনটি‌কে ভিয়েতনামে একটি ভেরিয়েন্টে‌ই লঞ্চ করা হয়েছে। রিয়েলমি 9 আই স্মার্টফোনটিকে 6 জিবি র‍্যাম সহ 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি‌কে ভিয়েতনামে VND 6,490,000 দামে লঞ্চ করা হয়েছে, যখ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 21,500 টাকা। ভিয়েতনামে রিয়েলমি 9 আই স্মার্টফোনটি‌কে Black এবং Blue কালারে লঞ্চ করা হয়েছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভারতেও এই স্মার্টফোনটি প্রবেশ করতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here