গত সপ্তাহে মোটোরোলা ভারতীয় মার্কেটে Moto Tab G70 অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ টীজ করেছিল। তবে এই টীজের আগেই কোম্পানি তাদের এই নতুন ট্যাবলেটটি স্পেসিফিকেশনসহ শপিং সাইট ফ্লিপকার্টে লিস্টেড করে দিয়েছে। এবার মোটোরোলা ভারতে Moto Tab G70 ট্যাবলেটের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির এই আপকামিং অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি 18 জানুয়ারি Flipkart’s Big Saving Days sale চলাকালীন ভারতে লঞ্চ করা হবে। এছাড়া Moto Tab G70 ট্যাবলেট কেনার সময় ICICI ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের 10% ডিসকাউন্ট দেওয়া হবে।
Moto Tab G70 এর ডিসকাউন্ট
আগেই ফ্লিপকার্টে Moto Tab G70 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী Moto Tab G70 ট্যাবলেটের বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে এবং এটি IP52 রেটেড হওয়ায় পুরোপুরি ওয়াটারপ্রুফ। এই ডিভাইসে 2000 x 1200 পিক্সেল রেজলিউশনযুক্ত 11 ইঞ্চির 2K ডিসপ্লে থাকবে। এই ট্যাবের IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটির পীক ব্রাইটনেস 400 নিটস। এছাড়াও এই ডিসপ্লেতে আই কমফর্ট ফিচার যোগ করা হয়েছে।
Moto Tab G70 ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 2 05 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করবে। ওয়েবসাইটে এই ট্যাবলেট 4 জিবি র্যামসহ লিস্টেড করা হয়েছে এবং এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ট্যাবলেট পিওর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে, অর্থাৎ এতে কোনো অতিরিক্ত ইউআইয়ের লেয়ারিং নেই।
Motorola Moto Tab G70 ট্যাবলেটে ফোটোগ্রাফির জন্য 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। কোম্পানির এই ট্যাবলেটটিতে ডুয়েল মাইক ও কোয়াড স্পিকার রয়েছে। ওয়াইফাই, এলটিই ও ব্লুটুথের মতো কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7,770 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










