শীঘ্রই ভারতে আসতে চলেছে 11GB RAM ও 50MP ক‍্যামেরাসহ Realme 9i, জেনে নিন ডিটেইলস

টেক কোম্পানি রিয়েলমি তাদের আগামী স্মার্টফোন Realme 9i এর ভারতে লঞ্চের কথা কোম্পানির পক্ষ থেকে আরও একবার টীজ করা হয়েছে এবং এবার ভিয়েতনামে লঞ্চের পর এই টীজ করা হয়েছে। কোম্পানির করা টুইটে স্পষ্টভাবে Realme 9i উল্লেখ করা হয়নি। কিন্তু পেছনের ডিজাইন দেখে বোঝা যাচ্ছে এটি Realme 9i ফোনটিই হতে চলেছে। জানিয়ে রাখি কোম্পানি এই প্রথম তাদের এই আপকামিং ফোনটি টীজ করছে এমন কিন্তু নয়। এর আগে ব্র‍্যান্ডের সিইও মাধব শেঠ একটি টুইটে তাদের ফ‍্যানদের জিজ্ঞাসা করেছিলেন তারা রিয়েলমি বুকের কি কি কালার দেখতে চান। এই টুইটেই Realme 9i ফোনটির ঝলক দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 9i ফোনটি সম্পর্কে।

Realme 9i এর স্পেসিফিকেশন

রিয়েলমি 9আই স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং ফিচারের কথা বলা হলে এই মোবাইল ফোনটিকে 6.6-ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে‌টি পাঞ্চহোল ডিজাইন সহ আইপিএস এলসিডি প‍্যানেলে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য যেখানে রিয়েলমির এই ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হ‌ওয়ার সাথে রিয়েলমি ইউআই 2.0 এর সাথে কাজ করে। আবার প্রসেসিঙের জন্য রিয়েলমি‌র এই ফোনে 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হয়েছে। Realme 9i স্মার্টফোনটি 6 র‍্যামের সাথছ লঞ্চ হয়েছে এবং ফোনটি 5 জিবির অ্যাডিশনাল ভার্চুয়াল র‍্যাম‌ও সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজনে রিয়েলমি‌র এই ফোনটি 11 জিবির পারফরম্যান্স দিতে সক্ষম। এই ফোনটি‌তে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফি সেগ-মেন্টের কথা বলা হলে রিয়েলমি 9আই স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এইভাবেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক এন্ড হোয়াইট সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য রিয়েলমি‌র এই ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here