কম দাম আর অসাধারণ ফিচারের সাথে লঞ্চ হলো Vivo Y10 এবং Vivo Y1 T1 স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

Vivo হোম মার্কেট চিনে দুটি নতুন স্মার্টফোন Vivo Y10 এবং Vivo Y10 T1 স্মার্টফোন লঞ্চ করেছে। দুটি স্মার্টফোনকেই এন্ট্রি লেভেলে লঞ্চ করা হয়েছে। ভিভোর এই দুটি স্মার্টফোনে‌র বহু স্পেসিফিকেশন প্রায় এক‌ইরকমের। দুটি স্মার্টফোন‌ই Android 11 আধারিত OriginOS এ রান করে। এর সাথেই ফোনগুলিতে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই আর্টিকেলে লেটেস্ট Vivo Y10 এবং Vivo Y10 T1 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন, দাম এবং ফিচারের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানানো হবে।

Vivo Y10 और Vivo Y1 T1 : স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo Y10 এবং Vivo Y1 T1 এই দুটি স্মার্টফোন‌ই Android 11 আধারিত OriginOS এ রান করে। এই দুটি স্মার্টফোনে‌ই 6.51-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে‌র রেজল্যুশন 720×1,600 পিক্সেল, আস্পেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন-টু-বডি রেশিও 89 শতাংশ। Vivo Y10 স্মার্টফোনটি‌কে MediaTek Helio P35 SoC এর সাথে 4GB র‍্যাম এবং eMMC 5.1 স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। আবার T1 স্মার্টফোনটি‌কে Helio P70 চিপসেটে‌র সাথে 4GB র‍্যাম এবং UFS 2.1 স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।

ক‍্যামেরা ফিচার হিসেবে দুটি স্মার্টফোনে‌ই ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। স্মার্টফোন গুলিতে LED ফ্ল‍্যাশ সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই স্মার্টফোনে 8MP এর ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে Vivo Y10, Y10 T1 ভার্সনে 4G VoLTE, Bluetooth 4.2 (রেগুলার Y10), Bluetooth 5.0 (T1 ভার্সন), মাইক্রো-USB পোর্ট এবং 3.5mm অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। Vivo Y10 এবং Vivo Y1 T1, দুটি স্মার্টফোনে‌ই 5,000mAh এর ব‍্যাটারি দেওয়া হয়েছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Vivo Y10 এবং Vivo Y1 T1 এর দাম

Vivo Y10 এবং Vivo Y1 T1, দুটি স্মার্টফোনকে চিনে 1,099 RMB (প্রায় 12,800 টাকা) দামে পেশ করা হয়েছে। দুটি ফোনকেই 4GB র‍্যাম এবং 128GB স্টোরেজের সাথে মার্কেটে পেশ করা হয়েছে। চিনে এই স্মার্টফোন দুটিকে মুনলাইট নাইট এবং গ্লেশিয়ার ব্লু কালারে পেশ করা হয়েছে। ভিভো এই দুটি স্মার্টফোনে‌র ভারতে লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য প্রদান করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here