Samsung গত বছরের জুলাইয়ে Samsung Galaxy F22 স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন কোম্পানি Galaxy F22 এর উত্তরসূরি F23 লঞ্চ করার পরিকল্পনা করছে। Samsung এর আসন্ন স্মার্টফোন Galaxy SM-E236B কে Geekbench এর ডাটাবেসে দেখা গেছে। Galaxy F23 নামে বাজারে আসতে পারে Samsung এর এই ফোনটি। Samsung-এর এই আসন্ন স্মার্টফোনটি Galaxy M23-এর রিব্র্যান্ডেড সংস্করণও হতে পারে।
Samsung-এর আসন্ন স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশনও Geekbench তালিকায় লিক হয়েছে। এই Samsung স্মার্টফোন Qualcomm Snapdragon 750G প্রসেসরের সাথে লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের Samsung Galaxy F23 স্মার্টফোনের Geekbench এ প্রকাশিত বিবরণ সম্পর্কে বিস্তারিত ভাবে জানাবো।
Samsung Galaxy F23 5G স্মার্টফোনে Android 12 পাওয়া যাবে
Geekbench 5 ডাটাবেসে তালিকাভুক্ত এই স্মার্টফোনটি,যার মডেল নম্বর Samsung Galaxy SM-E236B সিঙ্গেল কোর পরীক্ষায় 640 পয়েন্ট স্কোর করেছে। এর পাশাপাশি, মাল্টি-কোর টেস্টে পেয়েছে 1820 পয়েন্ট। এই তালিকা থেকে আরও জানা গেছে যে এই ফোনে Qualcomm এর Snapdragon প্রসেসর দেওয়া হবে, যার কোড নাম ‘lito’।
সম্ভবত এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 750G প্রসেসর সহ পেশ করা হতে পারে। Qualcomm-এর এই প্রসেসর OnePlus Nord CE, Xiaomi Mi 10i এবং Samsung Galaxy A52 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে। Snapdragon 750 প্রসেসরে
5G কানেক্টিভিটির জন্য X52 মডেম দেওয়া হয়েছে ।
বেঞ্চমার্ক তালিকা থেকে এটা নিশ্চিত যে এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU দেওয়া হবে। এই Samsung স্মার্টফোনটি 6GB RAM ভেরিয়েন্টের সাথে পেশ করা হবে। যদিও মনে করা হচ্ছে যে Samsung এর এই স্মার্টফোনটি লঞ্চের সময় অন্য মেমরি কনফিগারেশনের সাথেও লঞ্চ করা হতে পারে। এই Samsung স্মার্টফোনটি Android 12 ভিত্তিক OneUI এ চলবে।
গত বছর, Samsung একই ধরনের স্পেসিফিকেশন সহ Galaxy F22 এবং Galaxy M22 চালু করেছিল। তাই কোম্পানি একই ধরনের স্পেসিফিকেশন সহ Galaxy F23 5G এবং Galaxy M23 5G স্মার্টফোনটি পেশ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










