চাইনিজ স্মার্টফোন কোম্পানি Oppo তাদের ফ্ল্যাগশিপ ‘Reno 6’ স্মার্টফোন সিরিজে নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মেক্সিকোতে Oppo Reno 6 Lite নামে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। লেটেস্ট Oppo Reno 6 Lite ফোনটিতে 6.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Snapdragon 662 চিপসেটে রান করে। এতে 6GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনে 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির মতো অসাধারণ ফিচার আছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক লেটেস্ট Oppo Reno 6 Lite ফোনটির সমস্ত ডিটেইলস সম্পর্কে।
Oppo Reno 6 Lite এর স্পেসিফিকেশন
কোম্পানির নতুন Oppo Reno 6 Lite ফোনটি আসলে গত বছর অর্থাৎ 2021 সালের এপ্রিল মাসে লঞ্চ করা Oppo F19 ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। লেটেস্ট Oppo Reno 6 Lite ফোনে পাঞ্চ হোল কাটআউটযুক্ত 6.43 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিচার আছে। Oppo Reno 6 Lite ফোনটি কোয়ালকমের Snapdragon 662 চিপসেটে রান করে এবং এতে Android 11 অপারেটিং সিস্টেমযুক্ত ColorOS 11 UI যোগ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Oppo Reno6 Lite ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 48MP প্রাইমারি সেন্সরের পাশাপাশি দুটি 2MP এর সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W র্যাপিড চার্জ সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে Reno 6 Lite ফোনটিতে ডুয়েল সিম স্লট, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS, 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।
Oppo Reno 6 Lite এর দাম
কোম্পানির পক্ষ থেকে Oppo Reno 6 Lite ফোনটি গ্লোয়িং রেইনবো সিলভার এবং গ্লোয়িং স্টেরী ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। মেক্সিকোর মার্কেটে এই ফোনটি 8,799 MXN অর্থাৎ প্রায় 32,200 টাকা দামে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









