ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে Redmi Note 11 এবং Redmi Note 11S স্মার্টফোনের দাম, জেনে নিন ফিচার

Redmi Note 11 সিরিজ ভারতে 9 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে। Xiaomi ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে কোম্পানি ভারতে Redmi Note 11S স্মার্টফোনের পাশাপাশি স্ট্যান্ডার্ড Redmi Note 11 স্মার্টফোনটি লঞ্চ করবে। Xiaomi কয়েকদিন আগে আন্তর্জাতিক মার্কেটে Redmi Note 11, Note 11S, Note 11 Pro 4G, এবং Note 11 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতে Redmi Note 11, Note 11S লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে ফোনের দাম। এই পোস্টে আপনাদের জানাবো ভারতে Redmi Note 11 সিরিজের দাম এবং বিস্তারিত তথ্য ।

Redmi Note 11 এবং Note 11S স্মার্টফোনের দাম

টিপস্টার যোগেশ ব্রার বলেছেন যে Redmi Note 11 ভারতে 15,000 টাকার কম দামে পেশ করা হতে পারে। টিপস্টারের মতে, এই ফোনের বেস ভেরিয়েন্টটি 13,999 টাকা বা 14,999 টাকা দামে পাওয়া যেতে পারে । অন্যদিকে Redmi Note 11S স্মার্টফোনের দাম 15,000 টাকার বেশি হবে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 16,999 টাকা বা 17,999 টাকায় পেশ করা হতে পারে ।

Redmi Note 11, Note 11S স্পেসিফিকেশন

Redmi Note 11S স্মার্টফোনটি 108MP প্রাইমারি ক্যামেরা সহ দেওয়া যেতে পারে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে দেওয়া হবে। এর সাথে ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ কাটআউট দেওয়া হবে। Redmi Note 11S স্মার্টফোনটি MediaTek Helio G96 প্রসেসর এবং 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে।

এই ফোনে 5000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে একটি প্রাইমারি ক্যামেরা সহ একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স থাকবে। এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। স্ট্যান্ডার্ড Redmi Note 11 স্মার্টফোনে Snapdragon 680 SoC এবং 6GB RAM এবং 128GB স্টোরেজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here