Realme বর্তমানে ভারতে তাদের আপকামিং Realme 9 Pro ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। বিগত বেশ কিছু দিন ধরে কোম্পানি তাদের Realme 9 Pro এবং Realme 9 Pro+ ফোনগুলি টীজ করছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি 9 সিরিজের পাশাপাশি আরও কিছু স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। স্বয়ং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ জানিয়েছেন কোম্পানি Realme Narzo 50 এবং ফ্ল্যাগশিপ Realme GT 2 সিরিজের ফোন লঞ্চ করবে।
লঞ্চ হবে Realme GT 2 সিরিজ এবং Realme Narzo 50
ইউটিউব প্রোগ্রাম আস্ক মাধব শোতে রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ জানিয়েছেন খুব তাড়াতাড়ি ভারতে Realme Narzo 50 ও Realme GT 2 সিরিজ লঞ্চ করা হবে। যদিও তিনি এই আপকামিং ফোনগুলির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানাননি। আমরা মনে করছি আগামী দুই মাসের মধ্যে ভারতে Realme Narzo 50 ও Realme GT 2 সিরিজের ফোনগুলি পেশ করা হবে।
এছাড়া বর্তমানে কানাঘুষো চলছে কোম্পানি ভারতে Realme Narzo 50A Prime ফোনটিও লঞ্চের পরিকল্পনা করছে। দেশের মার্কেটে ফোনদুটি একই সঙ্গে লঞ্চ হওয়ার সম্ভাবনাও আছে। কোম্পানির Realme GT 2 সিরিজের দুটি ফোন Realme GT 2 এবং Realme GT 2 Pro স্মার্টফোনও ভারতে আসতে চলেছে।
আপাতত রিয়েলমির আপকামিং Realme Narzo 50 এবং Realme GT 2 সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কে এটুকুই জানা গেছে। কোম্পানি প্রায়ই ‘আস্ক মাধব’ এর নতুন এপিসোড রিলিজের পর তাদের আপকামিং স্মার্টফোন টীজ করা শুরু করে। তাই মনে করা হচ্ছে রিয়েলমি খুব তাড়াতাড়ি ভারতে তাদের এই ফোনগুলির লঞ্চ সম্পর্কে টীজ করা শুরু করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









