প্যানাসনিক এই মাসেই ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে নচ ডিসপ্লে সেগমেন্টে এন্ট্রি নিয়ে এলুগা এক্স1 ও এলুগা এক্স1 প্রো স্মার্টফোন লঞ্চ করেছে। এলুগা এক্স1 22,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এলুগা এক্স1 প্রোর দাম 26,990 টাকা রাখা হয়। আজ এই সেগমেন্টকে আরও বাড়িয়ে প্যানাসনিক আরও দুটি নতুন ফোন এলুগা জেড1 ও এলুগা জেড1 প্রো পেশ করেছে।
প্যানাসনিক এলুগা জেড1 ও জেড1 প্রো 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ দেওয়া হয়েছে। এই দুটি স্মার্টফোন 1500 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.19 ইঞ্চির বড় এইচডি প্লাস স্ক্রিনের সঙ্গে বাজারে পেশ করা হয়েছে। প্যানাসনিক এলুগা সিরিজের এই নতুন ফোনদুটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ হয়েছে যা মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।
প্যানাসনিক এলুগা জেড1 ফোনটিতে 3 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এলুগা জেড1 প্রোতে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি আছে। দুটি স্মার্টফোনের স্টোরেজই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এলুগা জেড1 ও জেড1 প্রোতে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর আছে এবং সেলফির জন্য ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
প্যানাসনিক এলুগা জেড1 ও জেড1 প্রো ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড অরিওর দৌলতে এলুগা জেড1 ও জেড1 প্রোতে ফেস আনলক ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য প্যানাসনিক তাদের দুটি স্মার্টফোনে 4,000 এমএএইচ ব্যাটারী যোগ করেছে।
এলুগা জেড1 এর দাম প্যানাসনিক 14,490 টাকা রাখা হয়েছে এবং এলুগা জেড1 প্রো 17,490 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দুটি স্মার্টফোনই ব্ল্যাক, গোল্ড ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আগামী 31শে অক্টোবর থেকে প্যানাসনিক এলুগা জেড1 ও এলুগা জেড1 প্রো অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে অফলাইন স্টোর থেকেও কেনা যাবে।









