রিয়েলমি আগামী 16 ফেব্রুয়ারি ভারতের মার্কেটে তাদের ‘রিয়েলমি 9 প্রো’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দিন কোম্পানির পক্ষ থেকে Realme 9 Pro 5G এবং Realme Pro Plus 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। বিগত বেশ কিছু সময় ধরে কোম্পানি ইন্টারনেটে এই দুটি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন টীজ করে চলেছে। এবার ফোনদুটি লঞ্চের আগেই লিকের মাধ্যমে এগুলির দাম সামনে এসে গেছে। ইন্টারনেটে Realme 9 Pro 5G ও Realme Pro Plus 5G ফোনদুটির রিটেইল বক্স ভাইরাল হচ্ছে এবং এই বাক্সের গায়েই ফোনদুটির দাম ছাপা রয়েছে।
নতুন লিকের মাধ্যমে Realme 9 Pro 5G এবং Realme Pro Plus 5G স্মার্টফোনের রিটেইল বক্সের ছবি প্রকাশ্যে এসেছে। এই রিটেইল বক্সে ফোনদুটির দাম প্রিন্ট করা আছে। এর মধ্যে Realme 9 Pro 5G এর বক্সে 18,999 টাকা দাম লেখা আছে এবং Realme Pro Plus 5G এর বক্সে ছাপা আছে 24,999 টাকা। বক্স দেখে মনে করা হচ্ছে ভারতে Realme 9 Pro 5G ফোনটি 16,999 টাকা এবং Realme Pro Plus 5G ফোনটি 22,999 টাকা প্রাথমিক দামে সেল করা হতে পারে।
Realme 9 Pro Plus 5G এর স্পেসিফিকেশন
কোম্পানির Realme 9 Pro Plus 5G ফোনটি এই সিরিজের সবচেয়ে বড় স্মার্টফোন হতে চলেছে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির Full HD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউটের মধ্যে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে এবং এর রিফ্রেশরেট হবে 90Hz।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়াও এই সেটআপে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হবে। Realme 9 Pro+ ফোনটি MediaTek Dimensity 920 SoC তে রান করবে। এই ফোনে 50W বা 65W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমযুক্ত Realme UI 3.0 তে কাজ করবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










