Realme শীঘ্রই তাদের V সিরিজ এর অন্তর্গত আরেকটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে, যার নাম Realme V25 5G ৷ কোম্পানি এই ডিভাইসটি তাদের দেশীয় মার্কেট চিনে পেশ করবে। Realme কোম্পানির CMO Xu Qi নিজেই এই তথ্যটি প্রকাশ করেছেন। আসলে, XU Qi তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে হ্যান্ডসেটটিকে টিজ করেছেন। যদিও এর আগে ফোনটি TENAA তালিকায় উপস্থিত হয়েছিল, যেখানে ডিভাইসটির ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছিল। এই হ্যান্ডসেটটিকে মডেল নম্বর RMX3475 সহ তালিকায় দেখা গেছে। চলুন দেখে নেওয়া যাক Realme V25 ফোনের বিশেষত্ব।
Realme V25 এর ডিজাইন
লিক হওয়া ফটো অনুসারে,এই স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার সেটআপ থাকতে পারে। এই ফোনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেওয়া হবে। এর সাথে ব্যাক প্যানেলে Realme এর লোগোও দেওয়া হবে। এই ফোনের বা দিকে ভলিউম বাটন এবং ডানদিকে পাওয়ার বাটন দেওয়া হবে, যাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড করা থাকবে। Realme এর এই স্মার্টফোনটি নীল রঙের অপশনে পেশ করা হতে পারে। এই ফোনের সামনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে কি না তা এই মুহূর্তে নিশ্চিত করা হয়নি।
Realme V25 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Realme V25 এর TENAA তালিকা থেকে জানা যায় যে ডিভাইসটি একটি 6.58-ইঞ্চি TFT LCD প্যানেল (1080 x 2412 পিক্সেল রেজলিউশন) সহ আসবে। এছাড়াও, Realme V25- ফোনে 2.2GHz অক্টা-কোর স্ন্যাপড্রাগন 6-সিরিজ চিপসেট দেওয়া হবে। এছাড়াও, তালিকা থেকে জানা গেছে যে Realme V25- ফোনে 6GB/8GB/12GB RAM এবং 128GB/256GB স্টোরেজ অপশন থাকবে। ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি থাকবে বলেও জানা গেছে।
এর পাশাপাশি, Realme V25 পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি 64MP প্রাইমারি সেন্সর, একটি 2MP সেকেন্ডারি সেন্সর এবং একটি 2MP তৃতীয় সেন্সর থাকবে। এর সাথে, সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 16MP ক্যামেরা দেওয়া হবে, যা সামনের দিকে পাঞ্চ-হোল কাটআউটে থাকবে। এছাড়াও V25 5G-তে ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হবে। লিক হওয়া তথ্য অনুসারে স্মার্টফোনটি ডার্ক ডে, পিক ব্লু, অরোরা রঙের অপশন গুলিতে পাওয়া যাবে। Realme V25 এর ফোনের সাইজ হবে 164.3 x 75.6 x 8.5 mm এবং ওজন হবে 195 গ্রাম।
দুর্ভাগ্যবশত, Realme V25-এর দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে, শীঘ্রই Realme V25 সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










