লঞ্চের আগেই লাইভ হলো Samsung Galaxy F23 স্মার্টফোনে‌র ইমেজ, দেখে নিন এই স্মার্টফোনে‌র ডিজাইন এবং ফিচার

Samsung ভারতে নিজের বাজেট স্মার্টফোন Galaxy F23 স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। স‍্যামসাং এর এই স্মার্টফোন‌টি আগামী 8 মার্চ লঞ্চ হতে চলেছে। স‍্যামসাং এর আপকামিং Samsung Galaxy F23 স্মার্টফোনে‌র সম্পর্কে আগেই বহু তথ্য জানতে পারা গেছে। এর সাথেই স‍্যামসাং এর এই স্মার্টফোন‌টির ডিজাইন লিকের মাধ্যমে জানতে পারা গেছে। এখন স‍্যামসাং এর এই স্মার্টফোন‌টির হ‍্যান্ডস অন ইমেজ‌ও প্রকাশ‍্যে এসে গেছে। আজকে অর্থাৎ Samsung Galaxy F23 স্মার্টফোনে‌র লঞ্চের ঠিক আগের দিন এক ইউজার ফোনটির লাইভ ইমেজ শেয়ার করেছে।

টুইটারে শেয়ার করা আপকামিং Galaxy F23 স্মার্টফোনে‌র ইমেজে ফোনটির ফ্রন্ট এবং রেয়ার দুই দিকের ডিজাইন‌ই দেখা গেছে। স‍্যামসাং এর এই ফোনটির ফ্রন্টে সেল্ফি ক‍্যামেরা‌র জন্য ওয়াটার ড্রপ স্টাইল নচ দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটির ফ্রন্টে স্লিম বেজল দেখা গেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ভার্টিকালি অ্যারেঞ্জড ক‍্যামেরা মডিউল দেওয়া হয়েছে এবং এই ক‍্যামেরা মডিউলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। টুইটারে শেয়ার করা ইমেজে স্মার্টফোন‌টির কালার লাইট ব্লু।

Samsung Galaxy F23 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

Samsung Galaxy F23 স্মার্টফোনের সম্পর্কে শোনা যাচ্ছে, যে এই স্মার্টফোনে 6.4-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে এবং এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz হতে পারে। এর সাথেই স্মার্টফোন‌টিকে Gorilla Glass 5 এর প্রোটেকশন‌ও দেওয়া যেতে পারে। টিজারের মাধ্যমে কন্ফর্ম হ‌ওয়া গেছে, যে এই স্মার্টফোন‌টিকে কোয়ালকমের Snapdragon 750G প্রসেসরের সাথে পেশ করা হবে। স‍্যামসাং এর এই বাজেট স্মার্টফোন‌টিকে থাকতে 5G এর সাথে পেশ করা যেতে পারে।

স‍্যামসাং এর এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক‍্যামেরা 50MP এর হতে পারে। প্রাইমারি ক‍্যামেরা‌টির সাথে ফোনে 8MP এর আল্ট্রাওয়াইড সহ 2MP এর ম‍্যাক্রো ক‍্যামেরা লেন্স‌ দেওয়া যেতে পারে। এর সাথেই স‍্যামসাং এর এই আপকামিং স্মার্টফোন‌টি 25W ফাস্ট চার্জিং যুক্ত 5,000mAh ব‍্যাটারি সাপোর্ট করতে পারে।

Samsung Galaxy F23 LIVE IMAGE AND SPECS

Samsung Galaxy F23 স্মার্টফোনটিকে 6GB/ 8GB র‍্যাম সহ 128GB পর্যন্ত স্টোরেজ অপশনের সাথে পেশ করা যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি Android 12 আধারিত OneUI 4.1 এ রান করতে পারে। স‍্যামসাং কোম্পানি Galaxy F23 স্মার্টফোন‌টিকে 20,000 টাকা দামে লঞ্চ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here