4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল প‍্যানাসনিক পি85 এন‌এক্সটি, দাম মাত্র 6,999 টাকা

টেক কোম্পানি প‍্যানাসনিক গত সপ্তাহে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে তাদের এলুগা স্মার্টফোন সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে একসাথে দুটি স্মার্টফোন এলুগা জেড1 ও এলুগা জেড1 প্রো লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোন যথাক্রমে 14,490 টাকা ও 17,490 টাকা দামে সেল করা হচ্ছে। এলুগা সিরিজের এই ফোনদুটির একটি বড় বিশেষত্ব এই ফোনদুটির 4,000 এম‌এএইচ বড় ব‍্যাটারী। আজ এই একই বিশেষত্বের সঙ্গে প‍্যানাসনিক পি85 এন‌এক্সটি ভারতে লঞ্চ করে দিয়েছে যা মাত্র 6,999 টাকা দামে কেনা যাবে।

প‍্যানাসনিক পি85 এন‌এক্সটি ফোনটি 5 ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.5ডি কার্ভড কর্নিঙ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.2 নোগাটের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.3 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে পি85 এন‌এক্সটিতে 2 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। প‍্যানাসনিকের এই ফোনটি 16 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য প‍্যানাসনিক পি85 এন‌এক্সটির ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। হাই কোয়ালিটি ফোটোগ্ৰাফির জন্য দুটি ক‍্যামেরা সেট‌আপেই এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে। প‍্যানাসনিক পি85 এন‌এক্সটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। এতে ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিএসের মতো বেসিক কানেক্টিভিটি ফিচার আছে।

প‍্যানাসনিক পি85 এনএক্সটিতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ওটিজি সাপোর্ট ফিচার দিয়েছে যার ফলে ফোনটি পাওয়ার ব‍্যাঙ্কের মতো ব‍্যবহার করা যাবে। প‍্যানাসনিক পি85 এনএক্সটি 6,999 টাকা দামে ব্ল‍্যাক, গোল্ড ও ব্লু কালার ভেরিয়েন্টে অনলাইন ও অফলাইন প্ল‍্যাটফর্ম থেকে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here