সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme Narzo 50A Prime স্মার্টফোনটি। এটি Realme-এর Narzo 50-সিরিজের চতুর্থ স্মার্টফোন। এর আগে, Realme ভারতে এই সিরিজের অধীনে Realme Narzo 50, Realme Narzo 50A এবং Realme Narzo 50i স্মার্টফোন লঞ্চ করেছে। Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনটি কোম্পানি গত মাসে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছিল। ভারতে লঞ্চ হওয়া Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া ফোনটির মতোই। Realme Narzo 50A Prime স্মার্টফোনটি Amazon-এ সেল এর জন্য পাওয়া যাবে।
Realme Narzo 50A Prime এর স্পেসিফিকেশন
Realme Narzo 50A Prime স্মার্টফোনটিতে 1080×2408 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.6-ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। এর সাথে ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হল 180Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস হল 600 নিটস। এই স্মার্টফোনে Unisoc T612 চিপসেট দেওয়া হয়েছে। এর সাথে ফোনে গ্রাফিক্সের জন্য Mali-G57 GPU দেওয়া হয়েছে।
Realme Narzo 50A স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে 18W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। Realme Narzo 50A Prime স্মার্টফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এর সাথে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
Realme Narzo 50A Prime স্মার্টফোনটি Kevlar দিয়ে তৈরি যা ফোনটিকে অনেক শক্তিশালী করে তুলেছে। এই ফোনটির ডায়মেনশন 164.4×75.6×8.1mm এবং ওজন 189 গ্রাম। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.7 শতাংশ। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এর সাথে ফোনটিতে একটি 3.5mm অডিও জ্যাক এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হল 50MP f/1.8 Samsung JN1 সেন্সর। এর সাথে ফোনটিতে 2MP f/2.4 ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির তৃতীয় ক্যামেরা সেন্সর VGA B&W f/2.8 পোর্ট্রেট সেন্সর সাপোর্ট করে। এই Realme ফোনের ফ্রন্ট ক্যামেরা 8MP। Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনটিতে রয়েছে 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0 এবং USB Type-C পোর্ট ইত্যাদি। Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনটি Android 11 ভিত্তিক Realme UI 2.0-এ চলে।
Realme Narzo 50A Prime এর দাম
Realme Narzo 50A Prime স্মার্টফোনটি ভারতে 11,499 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করা হয়েছে। এই ‘স্মার্টফোন’টি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে কেনা যাবে। 28 এপ্রিল থেকে Realme-এর এই ফোনটির সেল শুরু হবে।
Realme Narzo 50A Prime ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 11,499 টাকা। এই ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। যার দাম 12,499 টাকা। Realme এর স্মার্টফোনটি ফ্ল্যাশ ব্ল্যাক এবং ফ্ল্যাশ ব্লু কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











