দুর্দান্ত স্পেসিফিকেশন এবং শক্তিশালী ক্যামেরা ফিচার সহ লঞ্চ হল Vivo X80 Pro, জেনে নিন দাম

সম্প্রতি Vivo তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X80 লাইনআপ লঞ্চ করেছে। এই সিরিজে Vivo-এর সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হল Vivo X80 Pro, কোম্পানি এই ফোনটি দুটি প্রসেসরের সাথে পেশ করেছে। Vivo X80 Pro স্মার্টফোনটি Snapdragon এবং MediaTek এর Qualcomm প্রসেসর সহ লঞ্চ হয়েছে। এই পোস্টে আপনাদের Vivo X80 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo X80 Pro এর ডিজাইন এবং ডিসপ্লে

Vivo X80 Pro Snapdragon এবং X80 Pro Dimensity দুটি ভেরিয়েন্টের ডিজাইনই একই। এর সাথে, উভয় স্মার্টফোনের ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপও একই। সেলফি ক্যামেরার জন্য এই।ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা সেটআপ রয়েছে, যার ক্যামেরা সেন্সরগুলি সার্কুলার মডিউলে দেওয়া হয়েছে।

Vivo X80 Pro স্মার্টফোনটিতে একটি 6.78-ইঞ্চি E5 LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 2K এবং রিফ্রেশ রেট 120Hz, টাচ স্যাম্পলিং রেট 1000Hz। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1500 নিটস। এই ফোনে HDR সাপোর্ট এবং 10 bit Color সাপোর্টও আছে। কোম্পানি জানিয়েছে যে ফোনটিতে একটি বড় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যার সাহায্যে ইউজাররা দুটি ফিঙ্গারের সাহায্যে ফোন আনলক করতে পারবেন।

Vivo X80 Pro এর স্পেসিফিকেশন

Vivo X80 Pro স্মার্টফোনটি দুটি চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এই ফোনের Snapdragon এডিশন স্মার্টফোনটি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 1 SoC সহ 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এই ফোনের Dimensity এডিশনটি 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ MediaTek Dimensity 9000 SoC-এর সাথে পেশ করা হয়েছে।

এই দুটি স্মার্টফোনেই একটি 4,700mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Vivo কোম্পানি দাবি করেছে যে দুটি ফোনই মাত্র 11 মিনিটে 50 শতাংশ এবং 34 মিনিটে 100 শতাংশ চার্জ হয়ে যায়। লেটেস্ট Vivo X80 Pro সিরিজের দুটি ফোনই Android 12 OS এর উপর ভিত্তি করে OriginOS Ocean-এ চলে। এর সাথে ফোনে NFC, HiFi অডিও সাপোর্ট, IP68 রেটিং, X-axis লিনিয়ার মোটর এবং ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

Vivo X80 Pro এর ক্যামেরা

Vivo X80 Pro সিরিজের স্মার্টফোনগুলো কোয়াড ক্যামেরা সেটআপের সাথে পেশ করা হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হল একটি 50 মেগাপিক্সেল GNV 1G সেন্সর যা OIS সাপোর্ট করে।এই ফোনে একটি 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (IMX598) এবং 12-মেগাপিক্সেল পোর্টেড টেলিফটো শুটার (IMX663), এবং 5x অপটিক্যাল জুম এবং 60x ডিজিটাল জুম সাপোর্ট সহ একটি 8-মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স রয়েছে। এর সাথে ফোনটিতে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

দুর্দান্ত ফটোগ্রাফির জন্য এই দুটি স্মার্টফোনেই V1+ ISP চিপ দেওয়া হয়েছে। এর সাথে ফোনে Zeiss লেন্স দেওয়া হয়েছে। এই স্মার্টফোন দুটিতে কোম্পানির পক্ষ থেকে একটি নতুন ক্যামেরা ফিচার সিনেমাটিক মোড দেওয়া হয়েছে, যা একটি দুর্দন্ত ফিচার।

Vivo X80 Pro সিরিজ এর দাম

Vivo X80 Pro সিরিজের স্মার্টফোনটি তিনটি কালার অপশন কমলা, নীল এবং কালো রঙের অপশনে পেশ করা হয়েছে। এর সাথে, ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোনটির Snapdragon ভেরিয়েন্টটি তিনটি কনফিগারেশনে পেশ করা হয়েছে। Vivo X80 Pro সিরিজের স্মার্টফোন দুটির প্রি-অর্ডার 29 এপ্রিল থেকে শুরু হবে। ফোনটির সেল শুরু হবে 5 মে থেকে।

Vivo X80 Pro Snapdragon এর দাম

8GB + 256GB ভেরিয়েন্টটির দাম 5499 ইউয়ান , 12GB + 256GB ভেরিয়েন্টটির দাম 5999 ইউয়ান, এবং তৃতীয় অর্থাৎ 12GB + 512GB ভেরিয়েন্টটির দাম 6699 ইউয়ান।

Vivo X80 Pro Dimensity এর দাম

12GB + 256GB ভেরিয়েন্টটির দাম 5999 ইউয়ান। 12GB + 512GB ভেরিয়েন্টটির দাম 6699 ইউয়ান।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here