Tecno বর্তমানে তাদের Pova লাইনআপের নতুন স্মার্টফোনের উপর কাজ করছে। কোম্পানির আসন্ন Tecno Pova 3 স্মার্টফোনটি মডেল নম্বর LF7 সহ গত মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এ দেখা গেছে। লঞ্চের আগেই স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন লিক হয়েছে। Tecno Powa 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন টিপস্টার Paras Guglani।
টিপস্টার Paras Guglani দাবি করেছেন যে আসন্ন Pova সিরিজের এই স্মার্টফোনটি MediaTek Helio G88 প্রসেসর সহ পেশ করা হবে। এই স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি দেওয়া হবে। Tecno Pova 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে।
Tecno Pova 3 স্পেসিফিকেশন (লিক)
TECNO POVA 3- LF7n
6.9" FHD+ Dot-in Display
90Hz Refresh Rate
1080*2460
Helio G88
7000mAh Battery
33W Flash Charge
8MP Front Camera with Dual Flash
50MP Triple Rear Camera with Quad Flash
173.1 mm x 78.46mm x9.44mm
128GB ROM + 6GB RAM(
64GB ROM + 4GB RAM)#TecnoPova3 #Tecno— Paras Guglani (@passionategeekz) May 4, 2022
Tecno Pova 3 স্মার্টফোনে একটি 6.9-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লের রেজলিউশন 1080 × 2460 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী টেকনোর এই ফোনে একটি পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া যেতে পারে। Tecno Pova 3 স্মার্টফোনে LCD বা AMOLED ডিসপ্লে দেওয়া হবে তা এই মুহুর্তে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। সম্ভবত Tecno Pova 3 স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে চালু করা হবে।
Tecno Pova 3 স্মার্টফোনটি Octa core MediaTek Helio G88 প্রসেসর সহ আসতে পারে। গত বছর Tecno কোম্পানি তাদের প্রথম Nova 2 স্মার্টফোনটি Helio G85 চিপসেট সহ পেশ করেছিল। Pova 3 স্মার্টফোনটি 4GB + 64GB এবং 6GB + 128GB এই দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে।
টিপস্টার দাবি করেছেন যে আসন্ন Pova সিরিজের এই স্মার্টফোনটি একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হবে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং কোয়াড LED ফ্ল্যাশ দেওয়া হবে। Tecno-এর এই ফোনটি 8MP সেলফি ক্যামেরা এবং ডুয়াল LED ফ্ল্যাশ সহ দেওয়া হবে। এই স্মার্টফোনটিতে 7000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









