50MP ক্যামেরা এবং Snapdragon 695 প্রসেসর সহ লঞ্চ হল Motorola Moto G82 5G স্মার্টফোন

Motorola মিড-রেঞ্জ সেগমেন্টে একটি নতুন স্মার্টফোন Moto G82 5G লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনটি ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে শীঘ্রই Moto G82 5G স্মার্টফোনটি ভারতীয় মার্কেট সহ ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে লঞ্চ হতে পারে। এই Motorola স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের Moto G82 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Moto G82 5G এর স্পেসিফিকেশন

Moto G82 5G স্মার্টফোনটিতে একটি 6.6-ইঞ্চি OLED স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল ফুল HD+ এবং রিফ্রেশ রেট হল 120Hz। এই স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50-মেগাপিক্সেল, যার সাথে 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। এর সাথে মটোরোলার ফোনে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই Motorola ফোনটিতে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Moto G82 5G স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 695 SoC দেওয়া হয়েছে, যা 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। তবে এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এই Motorola ফোনটি Android 12 ভিত্তিক My UX স্কিনে চলে।

Moto G82 5G স্মার্টফোনে একটি 5000mAh ব্যাটারি আছে, যা 30W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবচেয়ে ভালো বিষয় হল এই ফোনের সাথে চার্জারও দেওয়া হয়। এই Motorola ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যার ডান পাশে পাওয়ার বাটন আছে। এই ফোনে ডুয়াল সিম কার্ড স্লট এবং 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।

শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ফোন

Motorola কোম্পানি নিশ্চিত করেছে যে শীঘ্রই Moto G82 5G স্মার্টফোনটি ভারতেও লঞ্চ হবে। Motorola সম্প্রতি ভারতে Motorola Edge 30 স্মার্টফোন লঞ্চ করেছে। এটি বিশ্বের সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here