আরও কিছুদিন অপেক্ষা করতে হবে Google Pixel Fold স্মার্টফোন এর জন্য

Google এর ফোল্ডেবল স্মার্টফোন অনেকদিন ধরেই শিরোনামে রয়েছে। Google তাদের আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনটি Google Pixel Fold বা Pixel Notepad নামে মার্কেটে লঞ্চ করতে পারে। তবে যারা গুগলের ফোল্ডেবল স্মার্টফোনটির জন্য অপেক্ষা করে ছিলেন তাদের জন্য দুঃসংবাদ। রিপোর্ট অনুযায়ী Google এই বছরেও তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারবে না। সূত্র অনুযায়ী, আগামী বছরের মধ্যে গুগলের প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের গুগলের ফোল্ডেবল স্মার্টফোনের সম্পর্কে নতুন আপডেট গুলো জানাবো।

কবে লঞ্চ হবে Google Pixel Fold স্মার্টফোন?

Google এর আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, Google তাদের ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ আগামী বছরের বসন্ত সিজন পর্যন্ত স্থগিত রেখেছে। তবে Google ফোল্ডেবল স্মার্টফোন কবে বা কোন দিনে লঞ্চ হবে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। Google-এর Pixel Fold স্মার্টফোনের লঞ্চের বিষয়ে বর্তমানে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে আগামী দিনে গুগলের এই ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে আসতে পারে।

ভালো চিপসেটের অপেক্ষায় আছে Google

রিপোর্ট অনুযায়ী গুগল তাদের ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ ডিসপ্লের জন্য নয় বরং চিপসেটের কারণে স্থগিত করেছে। অনুমান করা হচ্ছে যে গুগল তাদের ফোল্ডেবল স্মার্টফোনটি নেক্সট জেনারেশন Tensor চিপসেট এবং কিছু সফ্টওয়্যার ইমপ্রুভমেন্ট এর সাথে পেশ করতে চায়। এর আগেও Google তাদের ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ পিছিয়ে দিয়েছিল ।

ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে সেরা হল Samsung

আজ, বিশ্বের সমস্ত বড় স্মার্টফোন কোম্পানি মার্কেটে তাদের নিজস্ব ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। তবে ফোল্ডেবল স্মার্টফোনের মার্কেটে সেরা হল Samsung। দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung মার্কেটে তিন জেনারেশন এর ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি বর্তমানে তাদের আসন্ন Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here