চাইনিজ স্মার্টফোন কোম্পানি Oukitel নিজের লেটেস্ট Oukitel WP19 স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনের প্রধান বিশেষত্ব ফোনটির 21,000mAh এর ব্যাটারি। এই স্মার্টফোনে দেওয়া শক্তিশালী ব্যাটারির সম্পর্কে কোম্পানির দাবি, এটি 94 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে। এর সাথেই এই স্মার্টফোনটিকে 27W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। Oukitel কোম্পানি বিগত কয়েক বছর ধরে রাগ্ড এবং বড়ো ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করার জন্য পরিচিত। এই কোম্পানি গত বছর 2021-এ 15,600mAh ব্যাটারির Oukitel WP15 স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন কোম্পানি লেটেস্ট Oukitel WP19 স্মার্টফোনটিকে 21,000mAh ব্যাটারি সহ পেশ করেছে। এই আর্টিকেলে এই স্মার্টফোনের সম্পর্কে ডিটেইলে বলা হবে।
Oukitel WP19-এর স্পেসিফিকেশন
Oukitel WP19 ফোনটির ডিজাইন দেখলেই এটি কতটা শক্তিশালী তা বোঝা যায়। এই রাগ্ড স্মার্টফোনে 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz। এই স্মার্টফোনে মিডিয়াটেকের শক্তিশালী Helio G95 প্রসেসর এবং 8GB RAM সহ 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

Oukitel WP19 স্মার্টফোনটিকে IP68/IP69 রেটিং এবং MIL STD 810G মিলিটারি গ্রেড স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে 21,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 27W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি এই ফোনটি শুধুমাত্র 4 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি ফুল চার্জে 2252 ঘন্টা অর্থাৎ 94 দিনের স্ট্যান্ডবাই ব্যাকআপ প্রদান করে। এই ফোনটি 122 ঘন্টা পর্যন্ত কল টাইম, 123 ঘন্টা অডিও প্লেব্যাক এবং 36 ঘন্টা ভিডিও প্লেব্যাক প্রদান করে।
Oukitel WP19 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 64MP এর, এর সাথেই 2MP এর ম্যাক্রো ক্যামেরা এবং 20MP Sony Night Vision IR ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 16MP-এর ক্যামেরা দেওয়া হয়েছে। Oukitel WP19 স্মার্টফোনটি লেটেস্ট Android 12 এ রান করে।

Oukitel WP19-এর দাম
Oukitel WP19 স্মার্টফোনটিকে আপাতত চিনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের গ্লোবাল লঞ্চ সংক্রান্ত তথ্য এখনো জানা যায়নি। অনলাইন শপিং প্ল্যাটফর্ম AliExpress-এ Oukitel WP19 স্মার্টফোনটিকে 742 ডলার (প্রায় 57,554 টাকা) দামে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









