এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে 7,000mAh ব‍্যাটারি যুক্ত Tecno Pova 3 স্মার্টফোন, জেনে নিন সমস্ত তথ্য

Tecno নিশ্চিত করে দিয়েছে, যে Tecno Pova 3 স্মার্টফোন‌টিকে খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা যেতে পারে। টেক্নো কোম্পানি সোশ্যাল মিডিয়া সাইট Twitter-এ পোস্টার শেয়ার করে জানিয়েছে, যে Tecno Pova 3 স্মার্টফোন‌টি ভারতে তিনদিন পরে অর্থাৎ 20 জুন লঞ্চ করা হবে। Tecno Pova 3 স্মার্টফোন‌টি ভারতে অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon India-এ বিক্রি‌র জন্য উপলব্ধ হতে চলেছে। এই ফোনটির ল‍্যান্ডিং পেজ আমাজনে লাইভ হয়ে গেছে। ল‍্যান্ডিং পেজের মাধ্যমে আপকামিং Tecno Pova 3 স্মার্টফোনের বহু স্পেসিফিকেশন কন্ফর্ম হয়ে গেছে। এই আর্টিকেলে Tecno Pova 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলে জানানো হবে।

Tecno Pova 3 স্পেসিফিকেশন এবং ফিচার

Tecno Pova 3 স্মার্টফোনে 6.9-ইঞ্চির FHD+ রেজল্যুশনের ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz। এই ফোনটি‌র ডিসপ্লেটিকে 2.5D কার্ভড টেম্পার্ড গ্লাসের মাধ্যমে প্রোটেক্টেড করা যেতে পারে। এর সাথেই সেল্ফি ক‍্যামেরা‌র জন্য পাঞ্চ-হোল কাট‌আউট দেওয়া যেতে পারে। টেক্নো‌র এই স্মার্টফোনে IPS LCD ডিসপ্লে প‍্যানেল দেওয়া যেতে পারে। Tecno Pova 3 স্মার্টফোনে Mediatek Helio G88 প্রসেসর দেওয়া যেতে পারে। টেক্নোর এই স্মার্টফোন‌টি 5G সাপোর্ট করবে না।

এর সাথেই টেক্নোর এই ফোনটিকে 6GB র‍্যাম সহ 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। এই ফোনে র‍্যাম এক্সপেনশন টেকনোলজি দেওয়া যেতে পারে। ভার্চুয়াল র‍্যামের সাহায্যে এই ফোনটি 11GB পর্যন্ত র‍্যাম সাপোর্ট করতে পারে। Tecno Pova 3 স্মার্টফোনে 50MP প্রাইমারি ক‍্যামেরা দেওয়া যেতে পারে, এর সাথে ম‍্যাক্রো এবং ডেপ্থ সেন্সর দেওয়া যেতে পারে। Tecno Pova 3 স্মার্টফোনে হাই-রেজল্যুশন ক‍্যামেরা দেওয়া যেতে পারে।

Tecno Pova 3-এর দাম

Tecno Pova 2 স্মার্টফোনটিকে আপাতত আমাজন থেকে 11,999 টাকা দামে কেনা যেতে পারে। Tecno Pova 3 স্মার্টফোনটি কোম্পানির গত বছর লঞ্চ করা Tecno Pova 2 ফোনের খুব একটা আলাদা হবে না। আপকামিং Pova স্মার্টফোনটিখে ভারতে 12,999 টাকার প্রারম্ভিক দামে পেশ করা যেতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here