OPPO Reno8 সিরিজ ভারতে লঞ্চ হয়ে গেছে।Oppo এই সিরিজে দুটি স্মার্টফোন OPPO Reno 8 এবং OPPO Reno 8 Pro লঞ্চ করেছে। কোম্পানি এর আগে OPPO Reno8 লাইনআপটিকে চিনে OPPO Reno8 Pro+ ফোনের সাথে লঞ্চ করেছে। Oppo চিনে লঞ্চ করা OPPO Reno8 Pro+ ফোনটিকে ভারতে OPPO Reno 8 Pro নামে পেশ করেছে। OPPO Reno8 সিরিজের বিক্রি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart সহ OPPO-এর অফিশিয়ালি ওয়েবসাইট এবং স্টোরে হবে। OPPO Reno8 সিরিজের স্মার্টফোনটিকে MediaTek Dimensity প্রসেসর, 4,500mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC চার্জিং সহ Android 12 আধারিত Color 12.1 OS-এর সাথে পেশ করা হয়েছে। এরসাথে এই সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনে ভালো ফোটোগ্রাফির জন্য MariSilicon X চিপসেট দেওয়া হয়েছে। এই আর্টিকেলে OPPO Reno 8 সিরিজের স্মার্টফোন গুলির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
OPPO Reno 8-এর স্পেসিফিকেশন
- 6.43-ইঞ্চির FHD+ AMOLED (90Hz রিফ্রেশরেট)
- MediaTek Dimensity 1300 প্রসেসর
- 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ
- 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা
- 32MP সেলফি ক্যামেরা
- 4,500mAh ব্যাটারি, 80W SUPERVOOC ফাস্ট চার্জ
- Android 12 ColorOS 12.1
OPPO Reno8 স্মার্টফোনে 6.43-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz। চাইনিজ স্মার্টফোন কোম্পানি OPPO এই স্মার্টফোনটিকে MediaTek Dimensity 1300 প্রসেসর সহ 12GB RAM এবং 256GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। Oppo-এর এই ফোনটি Android 12 আধারিত ColorOS 12.1-এ রান করে।
OPPO Reno8 স্মার্টফোনে MariSilicon X-পাওয়ার্ড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP-এ্য Sony IMX766, এর সাথে 2MP-এর B&W এবং 2MP-এর ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 32MP-এর Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Oppo Reno8 সিরিজের স্মার্টফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এই ফোনটি 80W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে। Oppo দাবি করেছে যে OPPO Reno8 স্মার্টফোনটি মাত্র 28 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।
OPPO Reno 8 Pro-এর স্পেসিফিকেশন
- 6.7- ইঞ্চির Full HD+ AMOLED (120Hz রিফ্রেশরেট)
- MediaTek Dimensity 8100-Max প্রসেসর
- 12GB RAM এবং 256GB স্টোরেজ
- 4,500mAh ব্যাটারি, 80W SUPERVOOC চার্জ
- 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা
- 32MP সেলফি ক্যামেরা
- Android 12 ColorOS 12.1
OPPO Reno8 Pro স্মার্টফোনে 6.7-ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz এবং ডিসপ্লেটি HDR 10+ সাপোর্ট করে। Oppo-এর এই ফোনে MediaTek Dimensity 8100-Max প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 4,500mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরার কথা বলা হলে OPPO Reno8 Pro স্মার্টফোনে MariSilicon X-পাওয়ার্ড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP-এর IMX766 সেন্সর, এর সাথে 8MP-এর IMX355 আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP-এর OV02B10 ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP-এর IMX709 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Oppo এর এই ফোনটি Android 12 আধারিত ColorOS 12.1-এ রান করে।
OPPO Reno8 সিরিজের দাম
OPPO Reno8 স্মার্টফোনটিকে শিমার গোল্ড এবং শিমার ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম শুরু 29,999 টাকা থেকে। এরসাথে OPPO Reno8 Pro স্মার্টফোনটিকে গ্লেজ গ্রিন এবং গ্লেজ ব্ল্যাক কালার অপশনে 45,999 টাকার প্রারম্ভিক দামে পেশ করা হয়েছে। OPPO Reno8 স্মার্টফোনের বিক্রি Oppo-এর অফিশিয়াল ওয়েবসাইট এবং Flipkar-এ 25 জুলাই থেকে এবং প্রো ভেরিয়েন্টের বিক্রি 19 জুলাই থেকে শুরু হবে।
OPPO Reno 8 Pro, Reno 8: লঞ্চ অফার
- Oppo Reno 8 Pro স্মার্টফোনে ICICI, SBI, কোটাক, ওয়ানকার্ড, Bank of boroda, Standard chartered, IDFC, AU এবং ফেডারেল ব্যাংকের কার্ডে 10% (ম্যাক্সিমাম 4000 টাকা ) ডিসকাউন্ট পাওয়া যাবে।
- Oppo Reno 8 স্মার্টফোনে ICICI, SBI, কোটাক, Bank of boroda, Standard chartered, ওয়ানকার্ড, IDFC, AU এবং ফেডারেল ব্যাংকের কার্ডে 10% ( ম্যাক্সিমাম 3000 টাকা) ডিসকাউন্ট পাওয়া যাবে।
- এরসাথে গ্রাহকরা 6 মাস পর্যন্ত নো কস্ট EMI, এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাবে।
- Flipkart-এ ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে 5% আনলিমিটেড ক্যাশ ব্যাকের সুবিধা পাওয়া যাবে।
Oppo India-এর ইউটিউব চ্যানেল হলো বন্ধ
Oppo Reno8 সিরিজের লঞ্চের সময় চাইনিজ স্মার্টফোন কোম্পানি হঠাৎই ধাক্কা খায়, যখন তাদের ইউটিউব চ্যানেলটিকে বন্ধ করে দেওয়া হয়। ইউটিউব কমিউনিটির গাইডলাইনের জন্য লাইভের মাঝেই ওপ্পোর চ্যানেলটিকে বন্ধ করে দেয়। যদিও চ্যানেল বন্ধ হওয়ার পরেও লঞ্চ চলতে থাকে। অনলাইন লঞ্চ ইভেন্টটি টুইটার এবং ফেসবুক পেজে দেখা যেতে পারে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











