ভারতে বাড়ল Nothing Phone 1 এর দাম, জেনে নিন নতুন দাম

এক মাস আগে ভারতীয় মার্কেটে লঞ্চ হওয়া ট্রান্সপারেন্ট লুক যুক্ত Nothing Phone 1 এখন দাম বেড়ে গেছে। কোম্পানি লঞ্চ হওয়ার এক মাসের মধ্যেই এই ফোনের সব ভেরিয়েন্টের দাম 1000 টাকা বাড়িয়েছে। কোম্পানি নিজে বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ভারতে নাথিং ফোন 1 এর সব ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। কোম্পানি জানিয়েছে এক্সচেঞ্জ রেটের অস্থির অবস্থা এবং অন্যান্য কারণে দাম বাড়ানো হয়েছে। আসুন জেনে নিই এই ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন।

Nothing Phone (1) এর নতুন দাম

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী Nothing Phone 1 এর বেস ভেরিয়েন্ট 8GB/128GB ইউনিটের দাম এখন 33,999 টাকা হয়ে গেছে যেটি আগে 32,999 টাকা ছিল। ফোনের 8GB/256GB মডেলের দাম আগে 35,999 টাকা ছিল, এখন এটির দাম 36,999 টাকা হয়ে গেছে। সাথে টপ ইন দ্যা লাইন 12GB/256GB ভেরিয়েন্টের দাম 39,999 টাকা হয়ে গেছে। আপনি ফ্লিপকার্ট থেকে নাথিং ফোন (1) কিনতে পারেন। এই ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালারে উপলদ্ধ আছে।

Nothing Phone (1) এর স্পেসিফিকেশন

Nothing Phone (1) স্মার্টফোনে আডেপ্টিভ 120Hz রিফ্রেশরেট যুক্ত এবং 2400×1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.55-ইঞ্চির 10-bit OLED প্যানেল দেওয়া হয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 402PPI, পিক ব্রাইটনেস 1200 নিটস এবং HDR10+ সাপোর্টেড । Nothing Phone (1) স্মার্টফোনে Qualcomm Snapdragon 778G+ প্রসেসরের সঙ্গে Adreno 642L GPU যোগ করা হয়েছে। নাথিংয়ের এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।

Nothing Phone (1) স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) এবং ইলেকট্রিক ইমেজ স্টেবলাইজেশন (EIS) ফিচার যুক্ত। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসাবে 50MP Sony IMX766 সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে 50MP Samsung JN1 আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এরসাথে ফোনের ফ্রন্টে 16MP Sony IMX471 সেন্সর দেওয়া হয়েছে। নাথিংয়ের এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 4,500mAh এর ব্যাটারি রয়েছে। এই ফোনটি 15W Qi ওয়ারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

এছাড়া Nothing Phone (1) স্মার্টফোনে Wi-Fi 6 এবং 802.11 a/b/g/, Bluetooth 5.2, NFC, 5G, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, ফেস রিকগনেশন, ডুয়াল স্টিরিও স্পিকার এবং IP53 রেটিং মজুত। Nothing Phone (1) স্মার্টফোন Android এ বেস Nothing OS এ রান করে। Nothing এর বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটির জন্য তিনটি অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট রয়েছে যা দু মাসের মধ্যে রোলআউট করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here