50MP ক্যামেরা এবং 6GB RAM সহ ভারতে লঞ্চ হল Realme এর লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম

Realme সম্প্রতি ভারতীয় মার্কেটে তাদের নতুন 5G মোবাইল ফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি লো বাজেটে Realme 9i 5G নামে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হয়েছে। Realme 9i 5G ফোনটি 90Hz ডিসপ্লে, 50MP ক্যামেরা, MediaTek Dimensity 810 5G চিপসেট এবং 5,000mAh ব্যাটারি সাপোর্ট সহ পেশ করা হয়েছে। এটি ভারতের সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি।

Realme 9i 5G এর দাম

Realme 9i 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 6 জিবি র‌্যামের সাথে 128 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে। এই নতুন Realme মোবাইলটি Soulful Blue, Rocking Black এবং Metallica Gold এই তিনটি কালার অপশনে সেল হবে।

Realme 9i 5G ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা
Realme 9i 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা

Realme 9i 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার

Realme 9i 5G স্মার্টফোনটি 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.6-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি সাইজটি বেশ বড়, যা LCD প্যানেলে তৈরি। এই ফোনের ডিসপ্লে 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই ফোনের ব্রাইটনেস 400নিটস। ইউনিবডি ডিজাইনে তৈরি এই ফোনটির পুরুত্ব মাত্র 8.1 mm।

Realme 9i 5G ফোনটি অ্যান্ড্রয়েড 12 এ লঞ্চ করা হয়েছে যা Realme UI 3.0 তে রান করে। এই স্মার্টফোনটিতে 2.4 GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর এবং 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek এর Dimensity 810 5G চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Mali-G57 MC2 GPU সাপোর্ট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Realme 9i 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশলাইট এবং F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রেয়ার ক্যামেরা সেটআপে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Realme 9i 5G ফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE-তেও কাজ করে।এই ফোনে 3.5 mm জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইল ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here