সস্তায় 5জি ফোন পেশ করতে চলেছে মোটোরোলা, আগামী 11 আগস্ট লঞ্চ হতে চলেছে Moto G62 5G

Motorola কাল অর্থাৎ 9 আগস্ট Moto G32 স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করতে চলেছে। এই মোবাইল ফোনটি 50এমপি ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং Qualcomm চিপসেট সহ ভারতীয় বাজারে প্রবেশ করতে চলেছে। মোটো জি 32 লঞ্চের এক দিন আগে কোম্পানি জানিয়ে দিয়েছে, যে কোম্পানি Moto G62 5G ফোনটিকে 11 আগস্ট লঞ্চ করতে চলেছে। শপিং সাইট Flipkart-এ মোটো জি 62 5জি ফোনের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে।

Moto G62 5G India Launch

মোটোরোলা মোটো জি 62 5জি ফোনটিকে ভারতে 11 আগস্ট লঞ্চ করা হবে। এই ফোনের প্রোডাক্ট পেজটিকে শপিং সাইট Flipkart-এ লাইভ করে দেওয়া হয়েছে, প্রোডাক্ট পেজে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ডিটেইলস শেয়ার করা হয়েছে। 11 আগস্ট দুপুরবেলা ফোনটির দাম ঘোষণা করা হবে। মোটো জি 62 5জি ফোনের সেল এই ই-কমার্স সাইটে হবে।

Moto G62 5G-এর স্পেসিফিকেশন

Motorola Moto G62 5G স্মার্টফোনে 6.5-ইঞ্চির IPS Full HD+ ডিসপ্লে প্যানেল দেওয়া যেতে পারে, ডিসপ্লে‌টির রিফ্রেশরেট 120Hz হতে পারে। মোটোরোলার এই ফোনটি Android 12 OS আধারিত MyuX-এ রান করতে পারে, এই ফোনে Qualcomm Snapdragon 480 Plus প্রসেসর দেওয়া যেতে পারে।

Moto G62 5G স্মার্টফোনটির রেয়ার ক‍্যামেরা সেটআপের কথা বলা হলে এই ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে। প্রাইমারি ক্যামেরার সাথে ফোনে 8-মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP-এর ম্যাক্রো ক্যামেরা লেন্স দেওয়া যেতে পারে। এরসাথে মোটোরোলার এই ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া যেতে পারে। এই ফোনে 16 MP-এর সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।

Moto G62 5G স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া যেতে পারে। এই ফোনে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম, 5G, Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.1, GPS, NFC, USB-C পোর্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া যেতে পারে। মোটোরোলার এই ফোনটি 5,000mAh ব্যাটারি এবং 20W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ভারতে এই ফোনটি Midnight Gray এবং Frosted Blue কালার অপশনে বিক্রির জন্য উপলদ্ধ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here