50MP Camera এবং 8GB RAM-এর সঙ্গে লঞ্চ হল OPPO A17 স্মার্টফোন, দাম 10 টাকার মধ্যেই

OPPO আজ তাদের ‘A’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে OPPO A17 নামের একটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে। স্টাইলিশ লুকের সঙ্গে OPPO A17 ফোনটিতে 50MP Camera, 4GB RAM, MediaTek Helio G35 চিপসেট এবং 5,000mAh Battery এর মতো সুন্দর স্পেসিফিকেশন আছে। এই পোস্টে নতুন OPPO A17 ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

OPPO A17 এর দাম

OPPO A17 ফোনটি আপাতত মালয়েশিয়ার মার্কেটে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে RM599 অর্থাৎ ভারতীয় টাকার দরে প্রায় 10,500 টাকা। আন্ত্রজাতিক বাজারে OPPO A17 ফোনটি Lake Blue ও Midnight Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

OPPO A17 এর স্পেসিফিকেশন

নতুন OPPO A17 ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটারড্রপ স্টাইলের নচ যুক্ত এই ফোনের স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। OPPO A17 ফোনটি মাত্র 8.29এমএম চওড়া এবং এর ওজন 189 গ্রাম।

OPPO A17 ফোনটি কালার ওএস 12.1.1 বেসড Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে আইএমজি জিই8320 জিপিইউ যোগ করা হয়েছে। 4GB Extended RAM টেকনোলজির মাধ্যমে এই ফোনে মোট 8GB RAM উপভোগ করা যায়।

ফটোগ্রাফির জন্য OPPO A17 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

OPPO A17 ফোনটি 4G LTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। জল থেকে বাঁচানোর জন্য এই ফোনটিকে IPX4 রেটিং দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here