প্রায় দুই সপ্তাহ আগে নোকিয়ার পক্ষ থেকে নতুন স্মার্টফোন নোকিয়া 5.1 আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি একই সঙ্গে নোকিয়া 3.1 এবং নোকিয়া 2.1 পেশ করেছিল। শোনা যাচ্ছে নোকিয়ার মালিক কোম্পানি এইচএমডি গ্লোবাল নোকিয়া 5.1 এর আর একটি ভার্সন নোকিয়া 5.1 প্লাসের ওপর কাজ করছে যা কিছু দিনের মধ্যেই পেশ করা হবে।
নোকিয়া 5.1।প্লাস সম্পর্কে প্রসিদ্ধ টিপস্টার আনলিকস একটি টুইট শেয়ার করেছে যেখানে ফোনের ইমেজের সঙ্গে ফোনের 360 ডিগ্রি ভিডিও দেখানো হয়েছে। এই টুইটে ফোনের স্পেসিফিকেশন বা লঞ্চ ডেট সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি তবে ইমেজ ও ভিডিও থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। এই।ফোনটিতে নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। নোকিয়া এক্স6 এর পর এটি কোম্পানির দ্বিতীয় ফোন যা নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে।
ফোনটির ফ্রন্ট প্যানেল বেজল লেস। নীচের দিকে একটু বেজল আছে যাতে নোকিয়া লেখা আছে। ওপরের দিকে ফ্রন্ট ক্যামেরা ও স্পীকার দেখা গেছে। শোনা যাচ্ছে এতে 5.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এর ব্যাক প্যানেলে ভার্টিকাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা ফোনটির একদম মাঝামাঝি আছে। এই সেটআপে ফ্ল্যাশ আছে।
রেয়ার ক্যামেরা সেটআপের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং এর নীচে নোকিয়ার লোগো আছে। ফোনের বাদিকের প্যানেলে ভলিউম বাটন ও পাওয়ার বাটন আছে। ফোনের ওপরের প্যানেলে 3.5 অডিও জ্যাক এবং নীচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। তবে এই ভিডিওটি কতটা সত্য এবং কবে এটি লঞ্চ হবে তা জানতে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।









