চীনা ওয়েবসাইটগুলো থেকে সাবধান! এইভাবে চুরি করছে আপনার ব্যাঙ্কিং ডিটেইল

দীপাবলি উপলক্ষে, আমরা আমাদের পরিচিত মানুষেরদের মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকি। কিন্তু এই উৎসবের মরসুমে কিছু প্রতারক দিওয়ালি অফার এবং মেসেজের মাধ্যমে মানুষকে প্রতারণা করার নতুন উপায় নিয়ে এসেছে। ভারত সরকারের সাইবার সিকিউরিটি টিমের জারি করা একটি নির্দেশ অনুসারে, ভাইরাল কিছু দীপাবলির শুভেচ্ছা মেসেজ ইউজারদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কিং ডিটেইল চুরি করতে ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) জানিয়েছে যে কিছু চীনা ওয়েবসাইটের সাহায্যে এই দীপাবলি মেসেজ পাঠানো হচ্ছে। এই ওয়েবসাইটগুলির ডোমেইন হল .cn এবং কিছু ডোমেনে .xyz এবং .top ব্যবহার করা হচ্ছে। আরও পড়ুন: দীপাবলি থেকে শুরু হচ্ছে আম্বানির Jio 5G পরিষেবা, কীভাবে পাবেন Jio ওয়েলকাম অফার, জেনে নিন ডিটেইল

সরকারের জারি করা বিজ্ঞাপনে বলা হয়েছে যে এই ভুয়া মেসেজগুলি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে যা ইউজারদের বিভিন্ন উপহারের লিঙ্ক এবং পুরস্কারের নামে প্রলুব্ধ করছে। এই মেসেজগুলি বিশেষভাবে মহিলাদের টার্গেট করে পাঠানো হচ্ছে এবং পুরস্কারের জন্য মেসেজটি ফরোয়ার্ড করতে বলা হচ্ছে।

দীপাবলির ভুয়া মেসেজ

দিওয়ালি শুভেচ্ছা বার্তা পাঠানো এই জাল লিঙ্কগুলিতে ক্লিক করার মাধ্যমে, ইউজারদের ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় যা দেখতে জনপ্রিয় ব্র্যান্ডের মতো। এর পরে ইউজারদের আকর্ষণীয় অফার এবং বিশেষ উপহারের প্রলোভন দিয়ে তাদের ব্যক্তিগত ডিটেইল চাওয়া হয়।এর সাথে সাথে ইউজারদের এই মেসেজ এবং লিঙ্কগুলি বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে বলা হচ্ছে। আরও পড়ুন: 13MP ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy ‘A’ সিরিজের একটি নতুন ফোন, জেনে নিন দাম

ফেক পুরষ্কারের লোভ এড়িয়ে চলুন

এই ধরনের ফেক মেসেজ লিঙ্কগুলিতে ক্লিক করবেন না। এই জাতীয় ওয়েবসাইটে আপনার পার্সোনাল ডিটেইল যেমন ফোন নম্বর, ব্যাঙ্কিং ডিটেইলস যুক্ত করবেন না। যেকোন ওয়েবসাইট খোলার আগে URL টি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন কিছু সন্দেহজনক বলে মনে হলে সাথে সাথে ওয়েবসাইটটি বন্ধ করে দিন।

এইভাবে জাল ওয়েবসাইট সনাক্ত করবেন

ভুয়া ওয়েবসাইট শনাক্ত করার জন্য CERT-In কিছু পরামর্শ দিয়েছে। আরও পড়ুন: খুবই সস্তায় বাড়িতে নিয়ে আসুন TV, AC এবং ওয়াশিং মেশিন, মাত্র 5,999 টাকা থেকে শুরু দাম

স্টেপ 1: প্রথমত, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের লিঙ্কটি সার্চ করুন এবং ওয়েবসাইটটি খোলার আগে ভালো করে রিভিউটি পড়ুন।

স্টেপ 2: HTTPS দিয়ে শুরু হওয়া ওয়েবসাইটটি নিরাপদ। যেখানে HTTP দিয়ে শুরু হওয়া ওয়েবসাইটগুলি সিকিউর নয়।

স্টেপ 3: কোনো ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রার করার আগে বা আপনার ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার আগে, আপনাকে অবশ্যই এটি SSL সার্টিফাইড কিনা সেটা চেক করে নেবেন।

স্টেপ 4: ওয়েবসাইট খোলার পরে যদি আপনার সবকিছু সংগঠিত না লাগে, তাহলে বুঝবেন এই ওয়েবসাইটটি ভুয়া। এর সাথে, আপনি ভাষা থেকে কিছু ইঙ্গিতও পাবেন। শব্দের ভুল বানান থেকেও আপনি কিছুটা ধারণা পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here