শীঘ্রই ভারতে আসতে চলেছে Mahindra Electric স্কুটার, এরকম হবে দেখতে

ব্যাটারি চালিত স্কুটারের চাহিদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই কথা মাথায় রেখে Hero MotoroCop সাব-ব্র্যান্ড Vida-এর অধীনে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার পেশ করেছিল। তবে এখন খবর আসছে যে ইলেকট্রিক গাড়ির পর Mahindra এবার ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, Mahindra শীঘ্রই Peugeot Kisbee ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে তাদের ইনিংস শুরু করতে চলেছে। সম্প্রতি Mahindra এর ব্যাটারি চালিত এই স্কুটি লঞ্চের আগে রোড টেস্টিংয়ের সময় দেখা গেছে। আরও পড়ুন: টুইটারে হোয়াটসঅ্যাপ নিয়ে ঠাট্টা, আপনিও কি সমস্যার সম্মুখীন হয়েছেন?

Mahindra ইলেকট্রিক স্কুটার

অটো সাইট Zigwheels এক্সক্লুসিভ ভাবে Mahindra ইলেকট্রিক স্কুটারটি টেস্টিং এর সময় দেখেছে। যদিও এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে শীঘ্রই কোম্পানি ভারতীয় মার্কেটে তাদের নতুন ব্যাটারি চালিত স্কুটার পেশ করতে পারে।

Kisbee ব্যাটারি চালিত স্কুটিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে সেলের জন্য উপলব্ধ। আশা করা হচ্ছে যে ভারতে টেস্ট করা মডেলটিও একই পাওয়ারট্রেন সহ পেশ করা যেতে পারে। এছাড়াও, মাহিন্দ্রা ইলেকট্রিক স্কুটার পারফরম্যান্সের দিক থেকে ইতিমধ্যে মার্কেটে উপস্থিত OLA, Ather, TVS এবং Bounce ইলেকট্রিক স্কুটারগুলিকে জোরদার টক্কর দেবে বলেও মনে করা হচ্ছে। আরও পড়ুন: এখানে দেখুন ভারত বনাম পাকিস্তান ম্যাচের হাইলাইটস এবং বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস

Peugeot Kisbee এর ফিচার

Mahindra ইলেকট্রিক স্কুটার Peugeot Kisbee-এর ফিচার সম্পর্কে বলতে গেলে এতে অনেক হাই-ফাই ফিচার দেওয়া হয়েছে। এই স্কুটারটি একটি টিউবুলার স্টিলের চ্যাসিস সহ আসবে বলে মনে করা হচ্ছে, যেখানে ভাল গ্রিপের জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং হাইড্রোলিক রেয়ার শক absorber দেওয়া হবে। এই ইলেকট্রিক স্কুটারটিতে 14-ইঞ্চি চাকা রয়েছে এবং এই স্কুটারটিতে ফ্রন্ট ডিস্ক এবং রেয়ার ড্রাম ব্রেক থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here