দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের একটি বড় ধাক্কা দিয়েছে। আসলে, কোম্পানি কাউকে না জানিয়েই তাদের জনপ্রিয় একটি প্ল্যান সরিয়ে দিয়েছে। কোম্পানির দ্বারা বন্ধ করা এই প্ল্যানটি হল RedX পোস্টপেইড প্ল্যান৷ অর্থাৎ, আপনি যদি Vi-এর পোস্টপেইড গ্রাহক হন তাহলে আপনিও এই খবরে হতাশ হতে পারেন। যদিও কোম্পানির তরফে এখনও এই Vodafone Idea RedX প্ল্যানটি বন্ধ করার পিছনে কি কারণ রয়েছে সেটা জানানো হয়নি। এই পোস্টে আমি আপনাদের জানাবো যে কোম্পানির দ্বারা কোন প্ল্যানগুলি বন্ধ করা হয়েছে এবং সেইসব প্ল্যানগুলিতে কী কী সুবিধা ছিল৷ আরও পড়ুন: 12 মাসের ভ্যালিডিটি যুক্ত BSNL এর এই রিচার্জ প্ল্যানে পাবেন প্রচুর ডেটা এবং কলিং
ইউজারদের বড় ধাক্কা দিল Vi
TelecomTalk দ্বারা প্রথম রিপোর্ট করা হয়েছিল যে Vodafone Idea গোপনে তাদের জনপ্রিয় পোস্টপেইড প্ল্যান (Vodafone Idea RedX Plans) বন্ধ করে দিয়েছে।
Vi এর এই প্ল্যানগুলি বন্ধ হয়েছে
Vodafone Idea RedX প্ল্যানের তালিকা থেকে 1,099 টাকা, 1,699 টাকা এবং 2,299 টাকার প্ল্যানগুলি কোম্পানির সাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই প্ল্যানগুলি নেওয়ার জন্য ছয় মাসের লক-ইন পিরিয়ডও অনুসরণ করতে হত। আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসতে চলেছে Mahindra Electric স্কুটার, এরকম হবে দেখতে
- Vi RedX 1,099 টাকার প্ল্যান: এই পোস্টপেইড প্ল্যানে 100 SMS সহ আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে ইউজারদের Amazon Prime, Disney + Hotstar, Vi Movies এবং TV এবং Netflix সাবস্ক্রিপশন দেওয়া হয়। শুধু তাই নয়, গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বছরে চারবার ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল এয়ারপোর্টে লাউঞ্জে প্রবেশাধিকার দেওয়া হয়।
- Vi RedX 1,699 টাকার প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 100 SMS বা 3000 SMS সহ আনলিমিটেড ডেটা, আনলিমিটেড লোকাল, STD এবং ন্যাশনাল রোমিং কল অফার করা হয়। এছাড়াও এই প্ল্যানে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি+ হটস্টার এবং Vi মুভিজ এবং টিভির জন্য তিনটি কানেকশন এবং এক বছরের সাবস্ক্রিপশন অফার করা হয়। শুধু তাই নয়, এই প্ল্যানে গ্রাহকরা বছরে অন্তত চারবার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস পান।
- Vi RedX 2,299 টাকার প্ল্যান: এই প্ল্যানটি 1,699 টাকার প্ল্যানের মতো একই সুবিধা অফার করে৷ তবে এই প্ল্যানের একমাত্র পার্থক্য হল এই প্ল্যানটি তিনটির পরিবর্তে মোট পাঁচটি কানেকশন প্রদান করে৷ আরও পড়ুন: 439 টাকায় পাবেন 90 দিনের ভ্যালিডিটি! জেনে নিন দিওয়ালি অফারের ডিটেইল
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











