গত মাসে চীনে লঞ্চ হয়েছিল iQoo Neo 7। এই ফোনটি তার বাজেটে একটি দুর্দান্ত ডিভাইস হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এবার কোম্পানি এই ফোনটির একটি লো বাজেট ভেরিয়েন্ট আনতে চলেছে। জানা গেছে যে শীঘ্রই কোম্পানি iQoo Neo 7 SE পেশ করতে পারে। এই ফোন সম্পর্কে একটি পোস্টার লিক হয়েছে,যেখানে জানা গেছে যে এই ফোনটিতে MediaTek Dimensity 8200 প্রসেসর সহ 120Hz রিফ্রেশরেট দেখা যাবে। সম্প্রতি এই ফোনের বেশ কিছু তথ্য লিক হয়েছে। এই ফোনটিতে 12GB RAM মেমরি দেখা যাবে। আরও পড়ুন: 5 হাজার টাকা কমে গেল Samsung Galaxy ‘M’ সিরিজের এই ফোনটির দাম, জেনে নিন ডিটেইল
iQoo Neo 7 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)
iQoo Neo 7 SE স্মার্টফোনের মডেলটি কিছুটা কম বাজেটে পেশ করা হবে। সম্প্রতি লঞ্চ হওয়া iQoo Neo 7 ফোনে MediaTek Dimensity 900 প্রসেসর দেওয়া হয়েছে। তবে কোম্পানি iQoo Neo 7 SE স্মার্টফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসর সহ পেশ করতে চলেছে। এই ফোনে 5G সাপোর্ট থাকবে। পাশাপাশি এই ফোনটি চারটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনটি 256GB স্টোরেজ সহ 8GB RAM, 256GB স্টোরেজ সহ 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ 12GB RAM মডেলে পেশ করা হবে।
এই ফোনটি ডিজাইনের দিক থেকে Neo 7 এর মতই হবে। পোস্টারে ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এক সঙ্গে দুটি ক্যামেরা সেন্সর এবং আলাদা ভাবে আরও একটি ক্যামেরা সেন্সর দেখা গেছে। এই ফোনের বডি গ্লাস প্যানেল দিয়ে তৈরি হবে এবং সামনে পাঞ্চ হোল সহ একটি স্ক্রিন পাওয়া যাবে। এই লো বাজেট মডেলেও AMOLED E5 ডিসপ্লে প্যানেল পাওয়া যাবে। ফোনটির স্ক্রিনের আকার 6.78 ইঞ্চি হতে পারে। আরও পড়ুন: BGMI এবং PUBG Mobile এর পর এবার ভারতে আরও দুটি ধামাকাদার গেম নিয়ে আসছে Krafton
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W চার্জিং স্পিড সহ 5,000mAh ব্যাটারি দেখা যাবে। এই ফোনের ক্যামেরা সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য জানা যায়নি, তবে লিক রিপোর্ট অনুসারে এই ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং OIS সাপোর্ট দেখা যেতে পারে।
iQoo Neo 7 সিরিজ
iQoo Neo 7 সিরিজের প্রথম ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এটি আগামী মাসের প্রথম দিকে ভারতে লঞ্চ করা হবে। এছাড়াও, iQoo Neo 7 SE এবং Neo 7S সম্পর্কিত কিছু লিক রিপোর্ট সামনে এসেছে। কোম্পানি এই সিরিজের অধীনে 3টি মডেল আনতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: গ্রাহকদের জোরদার ধাক্কা দিল Airtel, 100 টাকার নিচে সব প্ল্যান বন্ধ করে দিল কোম্পানি!
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











